সত্যের কণ্ঠরোধ ও নিম আহমেদ: হঠকারী অভিযানের পরিনাম শুভ হতে পারে না
, ২১ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১০ মে, ২০২৬ খ্রি:, ২৮ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) আপনাদের মতামত
যুগ যুগ ধরে এদেশের মুসলিম জনতা যে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য লালন করে আসছে, তার সুযোগ নিয়ে একদল উগ্রবাদী অপশক্তি যখন আমাদের মা-বোনদের ইজ্জত ও ঈমান নিয়ে ছিনিমিনি খেলছে, তখন সেই ষড়যন্ত্রের জাল উন্মোচন করাই ছিল সময়ের দাবি। ফাইট এগেইন্স হিন্দুত্ব (এফএএইচ) টিমের অ্যাডমিন নিম আহমেদ সেই দুঃসাহসিক কাজটিই করছিলেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে উল্টো সত্যের সোলজার নিম আহমেদের বাড়িতে ডিবি হানা দেওয়ার খবর আমাদের স্তম্ভিত করেছে।
মুসলিম তরুণীদের টার্গেট করে ভারতের উগ্র হিন্দুত্ববাদী চক্র যে 'লাভ ট্র্যাপ' বা প্রেমের মরণফাঁদ পেতেছে, তার বিষবাষ্প এখন ঢাকার রাজপথেও দৃশ্যমান। ঢাকা বিশ^বিদ্যালয়ের মিমো হত্যার মতো হৃদয়বিদারক ঘটনা যখন জনমনে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে, তখন সেই আগুনের উৎস অনুসন্ধানকারী নিম আহমেদকে কেন হয়রানি করা হচ্ছে? আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ হলো নাগরিকদের নিরাপত্তা দেওয়া এবং পর্দার আড়ালের প্রকৃত অপরাধীদের মুখোশ খুলে দেওয়া। অথচ আমরা দেখছি, যারা জীবনের ঝুঁকি নিয়ে এই 'লাভ ট্র্যাপ' সেলগুলোর বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করছে, তাদেরই কণ্ঠরোধ করার এক অশুভ পায়তারা চলছে।
নিম আহমেদ কোনো ব্যক্তি নয়, বরং তিনি একটি জাগ্রত বিবেকের প্রতীক। তিনি কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পেজ পরিচালনা করছেন না, বরং তথাকথিত প্রেমের আড়ালে যারা মুসলিম নারীদের ধর্মান্তরিত বা ব্ল্যাকমেইল করছে, তাদের নীল নকশা ফাঁস করে দিয়ে হাজারো বোনের জীবন রক্ষা করার জিহাদে নেমেছেন। এমন একজন সচেতন নাগরিকের বাড়িতে আভিযানিক দল পাঠানো কি এই বার্তাই দেয় না যে, প্রশাসনের ভেতর ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীরা অপরাধীদের রক্ষাকবচ হিসেবে কাজ করছে?
আমরা সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, বিদেশি গোয়েন্দা সংস্থা ও তাদের এদেশীয় চরদের পাতা ফাঁদগুলো বন্ধ করা আপনাদের সাংবিধানিক দায়িত্ব। সেই দায়িত্ব পালনকারী নাগরিকদের অপরাধী হিসেবে চিত্রায়িত করলে তা দেশপ্রেমিক জনতার মধ্যে চরম ক্ষোভ ও অবিশ^াসের জন্ম দেবে। ঢাকা বিশ^বিদ্যালয়ের অভিযুক্ত সুদীপের মতো ঘাতকদের বিচার না করে যদি নিম আহমেদদের হয়রানি করা হয়, তবে এই বিচারহীনতার সংস্কৃতি দেশকে এক ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে।
অবিলম্বে নিম আহমেদের ওপর সকল প্রকার হয়রানি বন্ধ করতে হবে এবং ‘লাভ ট্র্যাপ’ নেটওয়ার্কের মূল হোতাদের গ্রেফতার করতে হবে। প্রশাসনকে মনে রাখতে হবে, চোরের পরিবর্তে পাহাদারকে যদি শিকল পরানো হয়, তবে সেই জনপদে চোরের উপদ্রবের সাথে সাথে ডাকাতের উপদ্রবও বৃদ্ধি পায়।
-মুহম্মদ শামসিত তাবরিজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিজিবির দায়িত্ব সচেতনতা ও আন্তর্জাতিক আইনের বিজয়
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাতক্ষীরায় মসজিদ ভাঙার ধৃষ্টতা এবং আইনের শাসনের জরুরি প্রয়োজনীয়তা
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বঙ্গোপসাগরে সাম্রাজ্যবাদী নব্য-ক্রুসেডারদের সামরিক আগ্রাসনের এক পৈশাচিক ফাঁদ
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (৭)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












