সত্যিকারের গণতন্ত্র জীবনের সব ক্ষেত্রে পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করে -তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনলাইন পেজে দেয়া এক বার্তায় গণতন্ত্রকে একটি সর্বজনীন মূল্যবোধ ও জনগণের ইচ্ছার অবাধ প্রকাশের ওপর প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যবস্থা হিসেবে বর্ণনা করে বলেন, ‘সত্যিকারের গণতন্ত্র জীবনের সব ক্ষেত্রে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করে।’
জুলাই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান, যা ভয়াবহ স্বৈরাচারের পতন ঘটিয়েছে, তার স্মৃতি তুলে ধরে তিনি সবাইকে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় একযোগে কাজ করার আহ¦ান জানান।
তারেক রহমান আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমৃদ্ধি ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করবে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে, যেখানে অন্তর্ভুক্তিমূলক ও উদার রাজনৈতিক পরিবেশ থাকবে এবং সামাজিক স্থিতিশীলতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।