সংস্কারে ব্যর্থতা, আইএমএফের ঋণের কিস্তি স্থগিত
রাজস্ব ও ব্যাংকিং খাতে সংস্কার বাস্তবায়নে ব্যর্থতার কারণ দেখিয়ে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান ঋণ কর্মসূচির পরবর্তী কিস্তি স্থগিত করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। জুনের মধ্যে এই কিস্তি ছাড় করার কথা থাকলেও সংস্থাটি এখন অতিরিক্ত শর্তসহ একটি নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করার প্রস্তাব দিয়েছে।
ওয়াশিংটন ডিসিতে আইএমএফ ও বিশ^ব্যাংকের চলমান বসন্তকালীন বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশ প্রতিনিধিদলের এক সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে ওই প্রতিনিধিদল বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। প্রতিনিধিদলের ওই কর্মকর্তা জানান, আইএমএফ স্পষ্ট করেছে যে রাজস্ব খাত সংস্কার, ব্যাংক খাত সংস্কার, বিদ্যুৎ ও জ্বালানিতে ভর্তুকি প্রত্যাহার এবং বাজারভিত্তিক বিনিময় হার নিশ্চিত করার শর্তগুলো বাংলাদেশ পূরণ করেনি। এ অবস্থায় ৫.৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির আওতায় চলতি জুনের মধ্যে ১.৩ বিলিয়ন ডলার ছাড় করা হবে না। বর্তমান কর্মসূচির আওতায় বাংলাদেশ এখনো মোট ১.৮৬ বিলিয়ন ডলার পাওনা থাকলেও তার ভাগ্য এখন অনিশ্চিত।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।