নিয়ম বদলে ৪ হাজার এসআই নিয়োগের চিন্তা
, ৩০ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৯ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৬ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো সরাসরি নিয়োগের মাধ্যমে চার হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ পূরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশের সাংগঠনিক কাঠামোতে ৫০০টি সহকারী পুলিশ সুপার (এএসপি) পদ সৃষ্টির পরিকল্পনাও নেওয়া হয়েছে।
তবে এই উদ্যোগ ঘিরে পুলিশ বাহিনীর নি¤œপদস্থ কর্মকর্তাদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। তাঁদের অনেকে আশঙ্কা করছেন, সরাসরি এসআই নিয়োগের ফলে পদোন্নতির স্বাভাবিক ধারা ব্যাহত হতে পারে। এতে তাঁদের চাকরিজীবনে উন্নতিতে জটিলতা তৈরি হতে পারে।
পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র জানায়, বর্তমান বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে পুলিশ বাহিনীকে আধুনিক, দক্ষ ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে জনবল বৃদ্ধি, কাঠামোগত সংস্কার এবং প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে। এর ধারাবাহিকতায় ৪ হাজার এসআই পদ সৃজন করে সেগুলো সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিদ্যমান পুলিশ রেগুলেশনস (পিআরবি), ১৯৪৩-এর প্রবিধান অনুযায়ী সরাসরি এসআই নিয়োগে কিছু সীমাবদ্ধতা থাকায় সংশ্লিষ্ট ধারা সংশোধনের প্রস্তাব করা হয়েছে।
এ লক্ষ্যে বৈঠকের পরপরই পুলিশ সদর দপ্তরের লিগ্যাল অ্যাফেয়ার্স শাখা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে।
প্রচলিত বিধি অনুযায়ী, পুলিশের এসআই পদের ৫০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে এবং বাকি ৫০ শতাংশ বিভাগীয় পদোন্নতির মাধ্যমে পূরণ করা হয়। তবে প্রস্তাবিত সংশোধনে বিভাগীয় কোটা সংকুচিত বা বিলুপ্ত করে সরাসরি নিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হলে কনস্টেবল, নায়েক ও এএসআই পদমর্যাদার দেড় লক্ষাধিক সদস্যের চাকরিজীবনে উন্নতি নিয়ে সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের লিগ্যাল অ্যাফেয়ার্স শাখার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, এসআই নিয়োগের বিদ্যমান বিধিমালা সংশোধনের জন্য একটি খসড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সরকার অনুমোদন দিলে সরাসরি নিয়োগপ্রক্রিয়া শুরু করা সম্ভব হবে।
তবে এ উদ্যোগকে ঘিরে পুলিশ বাহিনীর নি¤œপদস্থ কর্মকর্তাদের মধ্যে কিছু উদ্বেগ দেখা দিয়েছে। মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা বলছেন, বর্তমানে বিপুলসংখ্যক কনস্টেবল ও এএসআই পদোন্নতির মাধ্যমে এসআই হওয়ার অপেক্ষায় রয়েছেন। ইতিমধ্যে ৯৪৬ জন সদস্য এসআই পদে পদোন্নতির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সরাসরি বিপুলসংখ্যক এসআই নিয়োগ হলে তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের রাজশাহী রেঞ্জের এক এএসআই বলেন, পদোন্নতির মাধ্যমে যারা এসআই হওয়ার জন্য দীর্ঘদিন প্রস্তুতি নিয়েছেন, তাদের স্বার্থও বিবেচনায় নেওয়া প্রয়োজন। তাদের পদোন্নতি নিশ্চিত করে অতিরিক্ত নিয়োগ দিলে এ নিয়ে উদ্বেগ, আশঙ্কা কমবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মূলধন বাড়ল পাঁচ হাজার কোটি টাকা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের অনুরোধ, খালের অবৈধ বাঁধ না কেটেই ফিরলেন এমপি-ডিসি
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ -অর্থমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩০০ কোটির হাসপাতাল, ৪০ বছর পর শুধুই ঝোপঝাড়
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রকাশ্যে ক্ষমা চাইতে ফুয়াদকে লিগ্যাল নোটিশ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাইকে বিকট শব্দ, বাধা দেয়ায় ২ পুলিশ কর্মকর্তাকে মারধর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার -পানিসম্পদ মন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমাদের একপাশে ফ্যাসিবাদ, অন্যপাশে মৌলবাদ -আইনমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্বৈরাচারীর পথে সরকার, বড় পরিবর্তন আসন্ন -জিএম কাদের
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বেড়েছে -ইউজিসি
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ’লীগ আর কোনোদিন রাজনীতি করতে পারবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












