SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%নিন্দা%' OR titleBn LIKE '%নিন্দা%' OR descriptionEn LIKE '%নিন্দা%' OR descriptionBn LIKE '%নিন্দা%' OR slug LIKE '%নিন্দা%' OR metaTag LIKE '%নিন্দা%' OR metaDescription LIKE '%নিন্দা%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
আল ইহসান ডেস্ক:
ইয়েমেন কোনো আঞ্চলিক শক্তির দর-কষাকষির হাতিয়ার বা বিরোধ মেটানোর ক্ষেত্র নয় বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আফরাহ আল-জুবা। একই সঙ্গে সৌদি আরবের সঙ্গে নিজেদের অংশীদারত্ব অত্যন্ত দৃঢ় বলে উল্লেখ করেছেন তিনি।
গত রোববার ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা-তে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
আফরাহ আল-জুবা বলেন, ‘ইয়েমেনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার করাই দেশটির নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং সমুদ্রপথের সুরক্ষার মূল ভিত্তি। সরকার সাম্প্রতিক পরিস্থিতির প্রতিক্রিয়া অত্যন্ত দা বাকি অংশ পড়ুন...
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জুমার নামাজের সময় একটি মসজিদে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ ১৬ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রদেশটির কোহাট পুলিশ লাইনের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে জিও নিউজ।
খাইবার পাখতুনখোয়ার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জুলফিকার হামিদ জিও নিউজকে বলেন, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি পুরোনো পুলিশ লাইনের ফটকে ধাক্কা দেয়। এরপর বিস্ফোরণ ঘটে এবং সেখানে গুলিও চলেছে।
হামলাকারীদের সঙ্গে পুলিশের গোলাগুলির সময় স্পেশাল ব্রাঞ্চ ভবনেও আরেকটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটে বলেও জানান তিনি। পুলিশের সঙ্গে গোলাগু বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জামাত নেতা এমপি হামজার বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিয়েছেন সংরক্ষিত নারী আসনের এমপি ফরিদা ইয়াসমিন। তাকে নিয়ে কুরুচিপূর্ণ ও কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগ এনে এর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন তিনি।
দলের অনুমতি পেলে এ ঘটনায় আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করার কথা জানিয়েছেন ফরিদা ইয়াসমিন। গত মঙ্গলবার বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ফরিদা ইয়াসমিন বলেন, উনি একজন সংসদ সদস্য এবং আমিও একজন সংসদ সদস্য। প্রত্যেকেরই মর্যাদা ও সম্মান বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজায় একের পর এক কবরস্থান ধ্বংস এবং ফিলিস্তিনিদের মৃতদেহের অবমাননা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর এ কার্যক্রম অব্যাহত রয়েছে।
সম্প্রতি উত্তর গাজার একটি ফিলিস্তিন মুসলমানদের কবরস্থান থেকে এক ইসরাইলি জিম্মির মরদেহ উদ্ধারের সময় দেখা গেছে, সেই কবরস্থানের ওপর দাঁড়িয়ে ইসরাইলি সন্ত্রাসী সেনারা গান গেয়ে উল্লাস করছে।
এই সময় ইসরাইলি সন্ত্রাসী বাহিনী কবরস্থানের কাছে চারজন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং শত শত ফিলিস্তিনি কবর বুলডোজার দিয়ে তছনছ করেছে। এর ফলে অসংখ্য পরিবারকে তাদের প্রিয়জ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনে ‘নয়াদিল্লি ঘোষণা ২০২৬’-এ ফিলিস্তিন প্রসঙ্গে নেওয়া অবস্থানকে স্বাগত জানিয়েছে।
এক বিবৃতিতে সংগঠনটি ব্রিকসের অবস্থানকে ইতিবাচক উল্লেখ করে ফিলিস্তিনি জনগণের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকার সমর্থনের প্রশংসা করেছে।
হামাস বিশেষভাবে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও নিজ ভূমিতে ফিরে যাওয়ার অধিকার, ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি ব্রিকসের সমর্থনকে স্বাগত জানিয়েছে।
জাতিস বাকি অংশ পড়ুন...
আবু তৈয়ব ডাকসু নির্বাচন-২০২৫ এ আলোচিত ও বয়োজ্যেষ্ঠ সহ-সভাপতি (ভিপি) প্রার্থী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের উর্দু বিভাগের শিক্ষার্থী। তিনি বর্তমানে ৪র্থ বর্ষে অধ্যয়নরত বলে জানা গেছে।
তিনটি ছবির মধ্যে রয়েছে- ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) দেয়া জিন্নাহর বক্তব্যের ছবি। ওই অনুষ্ঠানে তিনি ঘোষণা করেছিলেন, ‘কেবল উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’। আরেকটি ছবিতে ১৯৪০ সালের মার্চে লাহোরে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক সম্মেলনের একটি গ্রুপ ছবি, যেখা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজায় ইসরায়েলি দখলদারিত্বকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যায়িত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ভারতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে সংবাদমাধ্যম ‘এনডিটিভি’কে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
সাক্ষাৎকারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্যালেস্টাইনে ইসরায়েলি আগ্রাসন ও দখলাদারিত্বের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “হামাসের বয়স মাত্র ২০ বছর, কিন্তু প্যালেস্টাইনে ইসরায়েলি উপনিবেশ ও দখলদারিত্ব চলছে দীর্ঘ ৭০ বছর ধরে। মালয়েশিয়া ও ভারত-দুই দেশই উপনিবেশের ইত বাকি অংশ পড়ুন...
সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ পাইপলাইনে হামলার পর সেটি বন্ধ করে দেয়া হয়েছে। এতে জ্বালানির মূল্য আরও বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে। বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশটি একটি ড্রোন হামলার পর সাময়িকভাবে পাইপলাইনটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়। খবর রয়টার্সের।
বাগদাদ ও রিয়াদ উভয়পক্ষই জানিয়েছে, ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়াদের তৎপরতা রয়েছে, এমন একটি এলাকা থেকেই এই হামলাটি চালানো হয়েছে। হামলার জবাবে শনিবার (১২ সেপ্টেম্বর) এক সামরিক কমান্ডারকে বরখাস্ত করেছে ইরাক।
আরব উপদ্বীপ জুড়ে বিস্তৃত ১ হাজার ২০০ কিলো বাকি অংশ পড়ুন...
বাংলাদেশের সঙ্গে ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয় বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রহিমি জাহানাবাদির সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ ও ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। ফেরদৌসি, শেখ সাদি, হাফিজ ও জালাল উদ্দিন রুমির মতো প্রখ্যাত পারস্য কবি ও মনীষীদের সৃজনশ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সৌদি আরব, তুরস্ক, মিসর, ইন্দোনেশিয়া, জর্ডান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথভাবে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বহিষ্কারের বিষয়ে উত্থাপিত বক্তব্য ও পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত আট দেশের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে জোরপূর্বক বিতাড়নের যেকোনো প্রচেষ্টা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে এটি ফিলিস্তিনি জনগণের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকারের ওপর সরাসরি হুম বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী শিক্ষার্থীদের স্কুলে হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা প্রথমবারের মতো কার্যকর হচ্ছে। নতুন শিক্ষাবর্ষ শুরুর সঙ্গে সঙ্গে ভিয়েনাসহ দেশটির কয়েকটি রাজ্যের স্কুলে এই নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে।
তবে দেশটির প্রধান মুসলিম সংগঠনসহ বিভিন্ন গোষ্ঠী এটিকে বৈষম্যমূলক বলে নিন্দা জানিয়েছে। একই সঙ্গে আইনটি আদালতে চ্যালেঞ্জ হওয়ারও সম্ভাবনা রয়েছে।
অস্ট্রিয়ার তিনটি মধ্যপন্থী দলের জোট সরকার স্কুলে হিজাব নিষিদ্ধ করার প্রস্তাব দেয়। গত ডিসেম্বর দেশটির পার্লামেন্টে আইনটি পাশ হয়। এতে ডানপন্থী ফ্রিড বাকি অংশ পড়ুন...
ভারতে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি অনুষ্ঠান কাভার করতে গিয়ে পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন দুই মুসলিম সাংবাদিক শাহীন খান ও তার সহকর্মী নাফিসা খান। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সাকেত থানা থেকে ধারণ করা এক ভিডিওতে শাহীনকে অভিযোগ করেন, পুলিশ তাদের শারীরিকভাবে নির্যাতন করেছে। খবর দ্য ওয়্যারের।
ওই ভিডিওতে দেখা যায়, দুই নারী সাংবাদিকের শরীরে আঘাতের চিহ্ন ছিল। এর মধ্যে নাফিসাকে গুরুতর অসুস্থ অবস্থায় দেখা যায়। এতে শাহীনের নিজের হাতের কালশিটে দাগের পাশাপাশি প্রায় সংজ্ঞ বাকি অংশ পড়ুন...












