সংশয় সংঘাতের মধ্যে ভোটের প্রচার শুরু
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচার শুরু হয়েছে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) থেকে। প্রচারাভিযানের অংশ হিসেবে গণসংযোগ, সভা-সমাবেশ ও পথসভা করবেন বিভিন্ন দলের প্রার্থীরা।
এদিকে নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রচার শুরু করার মধ্যেই লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ। এ ছাড়া দেশের বিভিন্ন জায়গায় বিএনপি ও জামাতের প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে একাধিক সংঘাত-সংঘর্ষের ঘটনাও ঘটেছে। সর্বশেষ গত বুধবার ঢাকায় জামাতের আমিরের আসনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে দলটির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। জাতীয় পার্টিকে প্রতীক বরাদ্দ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপি নেতাকর্মীরা। এ ছাড়া দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটের মাঠে থাকা বিএনপির বিদ্রোহী প্রার্থীরাও পরিবেশ নিয়ে দুশ্চিন্তা বাড়াতে পারে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এরই মধ্যে গত মঙ্গলবার বিকালে রাজধানীর মিরপুরের পীরেরবাগের ৬০ ফুট এলাকায় বিএনপি ও জামাতের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
পুলিশ সদর দপ্তর সংশ্লিষ্ট একটি সূত্র প্রতিদিনের বাংলাদেশকে জানায়, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে দ্বাদশ সংসদ নির্বাচনের তুলনায় এবার জনবল, প্রশিক্ষণ ও কৌশলগত মোতায়েনÑ সব ক্ষেত্রেই বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। খসড়া পরিকল্পনা অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ১ লাখ ৫০ হাজার পুলিশ সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে, যা দ্বাদশ সংসদ নির্বাচনে মোতায়েনকৃত ১ লাখ ৪৩ হাজার ৫৬৩ জনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।