সংবিধান ও বিদ্যমান আইন মেনে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন চায় বিএনপি
নিজস্ব সংবাদদাতা:
দেশীয় সংবিধান ও বিদ্যমান আইন অনুযায়ী জুলাই সনদ (চার্টার) বাস্তবায়নের আহ¦ান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বিএনপি জানায়, ১৭ অক্টোবর জাতীয় সংসদের সাউথ প্লাজায় অনুষ্ঠিত ঐতিহাসিক অনুষ্ঠানে দলটি জুলাই সনদে স্বাক্ষর করেছিল।
বিএনপি জানায়, জাতীয় ঐকমত্য কমিশনে দীর্ঘ ও বিস্তারিত আলোচনার পর স্বাক্ষর প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় দলটি বেশ কয়েকটি ‘নোট অব ডিসেন্ট’ দিলেও শেষ পর্যন্ত বেশিরভাগ বিষয়ে ঐকমত্যে পৌঁছে।
বৈঠকটি ভার্চুয়ালি লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বিএনপি জানায়, দলটি বাংলাদেশের গণতন্ত্রপন্থী জনগণের পাশে দৃঢ়ভাবে রয়েছে এবং জুলাই সনদের বাস্তবায়ন ঘিরে নতুন কোনো বিতর্ক বা সংকট তৈরির চেষ্টা প্রতিহত করবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।