শরিক দলকে স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে জিতে আসতে হবে -তথ্যমন্ত্রী
শরিক দলকে স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে জিতে আসতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীদের ওপর আওয়ামী লীগের কোনো নিয়ন্ত্রণ নেই।
গতকাল জুমুয়াবার (মিন্টো রোডে মন্ত্রীর বাসভবনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, শরিক দলকে যে ৭টি আসন দেওয়া হয়েছে তা তাদের যোগ্যতা বিচার করে দেওয়া হয়েছে। আর যাদের দেওয়া হয়নি ভোটের মাঠে তাদের অবস্থা ভালো নয় বলে দেওয়া হয়নি। তবে যেসব আসন শরিক দল রয়েছে সেখানে স্বতন্ত্রের সঙ্গে প্রতিযোগিতা করে জিতে আসতে হবে।
তিনি বলেন, জাতীয় পার্টি সবসময় আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করে আসছে। তারা অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে। তারা আলাদা নির্বাচন করতে চাচ্ছে। তাদের সঙ্গেও সমঝোতা হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।