শ্রমিক ছাঁটাই ও টার্গেটের চাপ বন্ধের দাবি গার্মেন্ট শ্রমিক সংহতির
তৈরি পোশাকশ্রমিকদের গ্রেড বৈষম্য, শ্রমিক ছাঁটাই ও টার্গেটের চাপ বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। পাশাপাশি শ্রমিকনেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং চার নিহত শ্রমিকের জন্য ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।
গতকাল জুমুয়াবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে গার্মেন্ট শ্রমিক সংহতি। সমাবেশ শেষে দাবি সম্বলিত প্লাকার্ড নিয়ে একটি বিক্ষোভ মিছিল করে সংগঠনটি।
কারামুক্ত শ্রমিকনেতা বাবুল হোসেন বলেন, মজুরি বৃদ্ধির আন্দোলন করার কারণে সর্ম্পূণ মিথ্যা মামলায় আমাকেসহ শতাধিক শ্রমিক এবং নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়। আমাদের জীবন থেকে অনেকগুলো দিন কেড়ে নিয়ে রাজনৈতিক-সামাজিক এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়। আন্দোলনে যুক্ত ছিল না এমন শ্রমিকদেরও ঘুমের মধ্য থেকে তুলে গ্রেপ্তার করা হয় এবং শ্রমিক এলাকায় ভীতি ছড়িয়ে দেওয়া হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।