শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪ কি.মি. যানজট
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এতে মহাসড়কে ৪ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দুপুর সোয়া ১২টার দিকে মহাসড়কের নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ এলাকার চট্টগ্রামমুখী লেনে টোটাল ফ্যাশন লিমিটেডের পোশাক শ্রমিকরা এই আন্দোলন করেন। পরে দুপুর ১টায় পুলিশ তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক।
এর আগে শ্রমিকদের আন্দোলনের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মালিবাগ এলাকা থেকে সোনারগাঁয়ের চৈত্রী গার্মেন্ট এলাকা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। যানবাহন চলাচলে ধীরগতির কারণে ভোগান্তিতে পড়েন এই সড়ক দিয়ে চলাচল করা যাত্রীরা।
আন্দোলনরত শ্রমিকরা জানান, গত এক মাস ধরে তাদের বেতন আটকে আছে। তারা এই মাসের শুরুতেই দেবে বলে জানালেও এখনো তা দেয়নি। বেতন না পাওয়ার কারণে আমাদের ঈদ পালন করা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। তাই আগামী দুই একদিনের মধ্যে আমাদের বকেয়া বেতন পরিশোধ করার দাবি জানাচ্ছি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।