শেখ হাসিনা প্রয়োজনে আরও ১০ বছর ক্ষমতায় থাকবে -কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, রক্ত দিয়ে যে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি, সেই বাংলাদেশকে পাকিস্তান হতে দেওয়া যাবে না। এতে যদি শেখ হাসিনার আরও ১০ বছর ক্ষমতায় থাকা লাগে, থাকবে। কিন্ত আপনারা পাকিস্তান চেয়ে বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। বাংলাদেশে পাকিস্তানের কোনো অস্তিত্ব নেই।
তিনি বলেন, বিএনপির কাছে বাংলাদেশ ভালো নয়, বিএনপির কাছে পাকিস্তান ভালো। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পাকিস্তান ভালো লাগে, তাই তাকে বলেছিলাম এখানে কেন থাকেন, আপনি পাকিস্তানে চলে যান। পাকিস্তানে গিয়ে দেখেন কেমন স্বাদ।
বুধবার সন্ধ্যায় টাঙ্গাইল শহীদ মিনারে কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে আয়োজিত শোক সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, আল্লাহ আমাকে অনেক কিছুই দিয়েছেন। যারা ক্ষমতায় আছেন, ক্ষমতা ছেড়ে দিয়ে রাস্তায় আসুন। আপনাদের কয়জনকে সালাম দেয়, আর আমাকে কয়জন সালাম দেয়। সে জন্য আমি আর কিছু চাই না। আমি মানুষের সেবা করতে চাই। দেশ স্বাধীন করেছিলাম, দেশের মানুষ যাতে নিরাপদে থাকে। আমি মুক্তিযুদ্ধ করেছিলাম তখন আমার বয়স ২৫ বছর। তখন আমার মনে হয়েছিল আমার মা ও বোনের সম্মান রক্ষা করতে না পারি, তাহলে আমার মরে যাওয়া ভালো। আমি সে জন্য পাকিস্তানিদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। আজকে আমার মায়েরা, বোনেরা, আমার সন্তানেরা কেউ নিরাপদে নেই। সে জন্য আমি চাই এ দেশ হবে মানুষের দেশ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।