ঢাকা-দিল্লি সম্পর্কের অধ্যায়ে আরেকটি পালক যুক্ত হবে -পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, ভারতে জি-২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিলে ঢাকা-দিল্লি সম্পর্কের সোনালি অধ্যায়ে আরেকটি পালক যুক্ত হবে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ফরেন সার্ভিস একাডেমিতে জি-২০ সম্মেলন নিয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আব্দুল মোমেন বলেন, বিশ্বের বিভিন্ন সংকটের সমাধানে আমরা জি-২০ অংশীদারদের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। স্টেকহোল্ডারদের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ জি-২০ প্রক্রিয়ায় অবদান রাখতে পারে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জি-২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণের অর্থ হলো সেখানে জি-২০ এর মূল সদস্যদের সঙ্গে আলোচনার টেবিলে অংশ নিতে পারবেন তিনি।’
একই সঙ্গে তিনি আরও বলেন, জি-২০ শীর্ষ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ বিশ্বব্যাপী টেকসই উন্নয়নের লক্ষ্যে আমাদের মূল্যবোধভিত্তিক কূটনৈতিক প্রচেষ্টার সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত।’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।