শেখ হাসিনা পরিবারের জমি-ফ্ল্যাট ক্রোকের আদেশ
ছাত্র-জনতার আন্দোলনে ভারতে পালিয়ে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত বাসভবন সুধা সদনসহ তার পরিবারের সদস্যদের জমি ও ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছে আদালত। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এসব সম্পদ ক্রোকের আদেশ দেন।
এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম এসব সম্পত্তি ক্রোক চেয়ে আবেদন করেন।
ক্রোক আদেশ হওয়া এসব সম্পদের মধ্যে রয়েছে-ধানমন্ডি আবাসিক এলাকার ১৬ কাঠা জমির সুধা সদন, যা শেখ হাসিনার ছেলে জয় ও মেয়ে পুতুলের নামে। গুলশান আবাসিক এলাকায় টিউলিপ সিদ্দিকের নামে ২৪৩৬ স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট, শেখ রেহানার নামে গাজীপুরের কালিয়াকৈরে ১০ শতাংশ জমি, সেগুনবাগিচায় একটি ফ্ল্যাট। এছাড়া রাদওয়ান মুজিবের নামে গুলশানের ছয়টি ফ্ল্যাট ক্রোক করার আদেশ দিয়েছে আদালত।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।