শেখ হাসিনার হাতে থাকলে পথ হারাবে না বাংলাদেশ -মোস্তফা জালাল
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেছেন, যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ থাকবে ততদিন এ দেশ পথ হারাবে না। উন্নয়নের মহাসড়কে দেশ আরও এগিয়ে যাবে।
গত বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সংবাদ সম্মেলন ও অভিমত প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মোস্তফা জালাল।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমরা বীরের জাতি। আমাদের মেধা আছে, বুদ্ধি আছে, শক্তি আছে। স্বপ্ন ছিল সেনার বাংলা গড়ার। বঙ্গবন্ধুর সেই অসমাপ্ত কাজ বাস্তবানের জন্য কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।