শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে -তথ্য উপদেষ্টা
, ০২ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২০ মে, ২০২৬ খ্রি:, ০৬ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে সরাতে চেয়েছি, কারণ তিনি ইনসাফ করেন নাই। পরবর্তী যে বাংলাদেশ তৈরি হয়েছে- তার প্রধান উদ্দেশ্য হচ্ছে ইনসাফ থাকবে। এমনকি শত্রুর প্রতি ইনসাফ থাকবে। তিনি বলেন, শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে সরকারের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরত আসেন, তাকে কোনও এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করবো না। আমাদের কাছে প্রতিজ্ঞা কী? আমরা জুডিশিয়ালি করবো। ওনার বিচার হয়েছে, ওনাকে আবার ডিফেন্ড করতে দেওয়া হবে। তাতে তার মৃত্যুদ-াদেশ থেকে যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি, সেটা আমরা মানবো। আর যদি না হয় সেটা কার্যকর হবে। এটাই হচ্ছে ইনসাফ। কারণ মৃত্যুদ- হওয়াও কিন্তু ইনসাফ যে আমি আপনাকে প্রপার বিচারিক প্রক্রিয়ায় কাজটা করেছি।
এ সময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, আমরা জানি যেকোনও ধরনের একটা অভিযোগের কিন্তু প্রথম পর্যায়ে অভিযোগ দায়ের করা হয়। তারপর ওটা একটা তদন্ত প্রক্রিয়ায় যায়। তারপর ওটা একটা প্রসিকিউশন পর্যায়ে যায়। তারপরে কিন্তু ওটা একটা লোক অপরাধী কি অপরাধী না চিহ্নিত হয়। এই পুরো প্রক্রিয়াটিতে যেকোনও একজন অপরাধী, যেকোনও একজন অভিযুক্ত অপরাধী নয়। এটা প্রমাণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা তিনি করতে পারেন। তিনি যদি চান রাষ্ট্র তাকে সহযোগিতা করবে। এটাই তো ন্যায্যবিচার। এটাই তো ইনসাফের কথা বলছে এবং আমরা যেকোনও ব্যক্তির ক্ষেত্রে পলাতক সরকারপ্রধান থেকে শুরু করে একদম সাধারণ একজন নাগরিকের ক্ষেত্রে আমরা এই ইনসাফের নীতি এবং আমরা এই ন্যায়বিচারের মৌলিক নীতিকে আমরা অনুসরণ করবো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আশুলিয়ায় ছুটির মধ্যে এক কারখানার ৫ শতাধিক শ্রমিক ছাঁটাই
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছুটির দিনেও বসলো ক্রয় কমিটির বৈঠক, মিললো এলএনজি কেনার অনুমোদন
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে আগুন
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সংবাদ সম্মেলন করে আ’লীগের ১৫ নেতার পদত্যাগ
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কর্মীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক জামাত নেতার, দল থেকে বহিষ্কার
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না সরকার, ভারতের দাবি
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ৫ মাস না যেতেই ‘ব্যর্থ’ বলা ভীষণ অসহিষ্ণুতা -ফখরুল
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনি পথে হাঁটুক -আইনমন্ত্রী
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শীর্ষ মাদক কারবারিদের নির্মোহ তালিকা তৈরি হচ্ছে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইউনূসের চেয়ে ‘হাজারগুণ ভালো’ দেশ চালাচ্ছেন তারেক রহমান -কাদের সিদ্দিকী
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)