শেখ হাসিনার পতন ও স্বৈরাচারী শাসকদের জন্য শিক্ষা
বাংলাদেশের সংবিধান দেশের জনগণকে বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং সংগঠনের স্বাধীনতার নিশ্চয়তা দিয়েছে। তবে হাসিনার দীর্ঘ শাসনামলে জনগণের সকল মৌলিক ও অপরিহার্য সকল অধিকারই পদদলিত হয়েছে; এর পরিবর্তে সন্ত্রাসের রাজত্ব, কঠোর কারফিউ, রাজনৈতিক বিরোধীদের গ্রেপ্তার, সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ এবং শিক্ষার্থীদের প্রতিবাদ আন্দোলনকে দমন করার জন্য অতিরিক্ত ক্ষমতা প্রয়োগের জন্যও হাসিনা দায়ী ছিলেন। তিনি পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাও উপভোগ করছিলেন। আর তাই তার বিরুদ্ধে অনাস্থা ভোট আনা সম্ভব ছিল না। আর এই কারণে তাকে ক্ষমতা থেকে অপসারণের একমাত্র উপায় ছিলÍ হয় তাকে পদত্যাগ করতে বাধ্য করা অথবা সেনাবাহিনীর মাধ্যমে সামরিক আইন জারি করা।
তবে কেবল শিক্ষার্থীদের দৃঢ় শক্তি এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার ফলে বাংলাদেশে সরকারের পতন হয় এবং গত ৫ আগস্ট শেখ হাসিনা সামরিক হেলিকপ্টারে করে দ্রুত ঢাকা থেকে প্রস্থান করেন এবং ভারতে আশ্রয় নেন। বিশ্বের স্বৈরাচারী শাসকদের বাংলাদেশের ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত।
এটা খুবই স্পষ্ট, জনগণের ইচ্ছাশক্তি এবং ক্ষমতা সবচেয়ে শক্তিশালী স্বৈরাচারী সরকারেরও পতন ঘটাতে পারে। জনগণের ঐক্য খুব শক্তিশালী এবং সুসজ্জিত শাসনকেও অল্প সময়ের মধ্যে কার্যত উড়িয়ে দিতে পারে। বাংলাদেশে শাসনব্যবস্থার এই পরিবর্তন আমাদের দেখিয়ে দিয়েছে, সামরিক বা নিরাপত্তা সংস্থার মতো শক্তিশালী শক্তির সমর্থন ছাড়াই কেবল একটি জন-আন্দোলন কিভাবে সবচেয়ে শক্তিশালী শাসক বা সরকারের ধ্বংস ও পতন ঘটাতে পারে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।