শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা পুলিশি বাধায় পণ্ড
, ২৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ২৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ১৪ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। এর ধারাবাহিকতায় গোপালগঞ্জ ছাত্রলীগ শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে একটি শোভাযাত্রা বের করে। পরে শোভাযাত্রাটি পুলিশের বাধায় প- হয়ে যায়।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) গোপালগঞ্জ সদরের সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান জানান, গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা বের করে সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ। এ সময় শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস ঘুরে সড়কে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে শোভাযাত্রা করতে পারেনি ছাত্রলীগ। শোভাযাত্রায় অংশ নেওয়া অনেকেই গ্রেফতার এড়াতে দৌড়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করা হয়নি। সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও যানবাহন ভাঙচুর করতে পারে, এমন আশঙ্কা থেকে শোভাযাত্রায় বাধা দেওয়া হয়েছে।’
সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য সুশান্ত কুমার বিশ্বাস বলেছে, পুলিশ প্রশাসন আমাদের বাধা দেয়, যেন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে না পারি। আমরা আনন্দ মিছিল করতে গেলে তা বানচাল করতে পুলিশ আমাদের বাধা দেয়। আমাদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণœ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দৃশ্যমান হচ্ছে সারিয়াকান্দি নদীবন্দর
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কলকাতায় হোটেলে আগুনে ৮ বাংলাদেশির মৃত্যু
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদ্রাসার পাশে উচ্চশব্দে গান-বাজনা, প্রতিবাদ করতে গিয়ে আহত ২০
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাস্থ্যকেন্দ্র চালাচ্ছেন আয়া-পাহারাদার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি অফিসে অনিয়ম-হয়রানি ঠেকাতে ডিসিদের ১৪ নির্দেশনা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ -রিজভী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি’ শুরু হচ্ছে আজ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ সংকটের জন্য সরকারের ন্যূনতম কোনো দায় নেই -ডা. জাহেদ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে -তথ্যমন্ত্রী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই -জোনায়েদ সাকি
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিবি হারুনকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামে যানজট নিরসনে ৭০০ বাস নামানোর পরিকল্পনা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)