‘শেখ হাসিনাকে হাজারবার মৃত্যুদণ্ড দিলেও কম হবে’
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে হাজারবার মৃত্যুদ- দিলেও সেটি কম হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জুলাই আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ ইতিমধ্যে ৫ আগস্টই তাদের রায় দিয়ে দিয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে কোর্ট থেকে এই রায়টা প্রকাশ হওয়ার কথা। তবে যে অপরাধ করেছে, তার জন্য যদি তাকে হাজারবারও ফাঁসি দেওয়া হয়, সেটাও তার জন্য কম হয়ে যাবে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।