শেখপুর জামে মসজিদ: ৪০০ বছর ধরে ছড়াচ্ছে শিক্ষার আলো
মোঘল স্থাপত্যশৈলীর অন্যতম এক নিদর্শন যশোরের শেখপুর জামে মসজিদ। নয়নাভিরাম তিন গম্বুজবিশিষ্ট এ জামে মসজিদটি আজও ছড়াচ্ছে শিক্ষার আলো।
মসজিদটির পাঠশালায় ৪০০ বছর ধরে স্থানীয়রা পড়াশোনার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি ইসলামী বিভিন্ন বিষয়ে চর্চা এবং কুরআন শরীফ শিক্ষার ব্যবস্থাও করা হচ্ছে এই পাঠশালায়।
এ মসজিদকে ঘিরে মানুষের আগ্রহ রয়েছে। শত শত বছর ধরে ইসলামের প্রচার প্রসারের কেন্দ্রবিন্দু মসজিদটি। এ যাত্রা অব্যাহত রাখতে মসজিদটির সংস্কার প্রয়োজন।
মোঘল স্থাপত্যরীতিতে নির্মিত শেখপুর জামে মসজিদটি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে অবস্থিত। সাগরদাঁড়ি ইউনিয়নের একটি সমৃদ্ধ গ্রাম শেখপুরা। গ্রামের নামেই মসজিদটির নামকরণ করা হয়। উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরের এ মসজিদটি সপ্তদশ শতকে শাসক আওরঙ্গজেবের শাসনামলের স্থাপনা।
তিন গম্বুজ বিশিষ্ট মসজিদের পূর্ব পাশে চারটি স্তম্ভের ওপর দাঁড় করানো একটি বারান্দা ছিল, যার ধ্বংসাবশেষ এখনও বিদ্যমান। মূল বারান্দা থেকে পূর্ব দিকে একটি ১ মিটার উঁচু দেয়াল রয়েছে। এ দেয়ালঘেরা চত্বরের দক্ষিণ ও উত্তর পাশে রয়েছে দুটি প্রবেশপথ। ১২ মিটার উঁচু মসজিদটির দৈর্ঘ্য ২১.৫ ও প্রস্থ ১৬.৬ মিটার।
৪০০ বছরের পুরনো পাঠশালা ছড়াচ্ছে শিক্ষার আলো:
এ মসজিদে ১২ বছর বয়স থেকে মুয়াজ্জিনের দায়িত্ব পালন শুরু করেন বর্তমান ইমাম রবিউল ইসলাম। তিনি বলেন, প্রায় চারশ’ বছর ধরে ইসলামের প্রসারে মসজিদটিতে পাঠশালা পরিচালিত হয়ে আসছে। বর্তমানে এ পাঠশালায় ৫০ জন ছেলে ও মেয়ে শিশু কুরআন শরীফ শিক্ষা গ্রহণ করছে।
এ জামে মসজিদে দুইজন হাফেজ প্রতি রমাদ্বান শরীফে খতমে তারাবীহ নামায পড়ান। পাশাপাশি রোযার ৩০ দিন ইফতারের ব্যবস্থাও থাকে। স্থানীয় ও দর্শনার্থীরা মিলে শতাধিক লোক প্রতিদিন ইফতারে অংশ নেন।
স্মৃতিচিহ্ন ধরে রাখতে প্রয়োজন সংস্কার:
স্থানীয় মুসল্লিরা জানান, মোঘল যুগের এ জামে মসজিদটি আজও ধর্মপ্রাণ মুসলমানদের ঐকান্তিক প্রচেষ্টায় দাঁড়িয়ে আছে। মসজিদটির অবকাঠামো রক্ষায় এখন বড় ধরনের সংস্কার প্রয়োজন।
১৯৯৭ সালে বাংলাদেশ প্রতœতত্ত্ব অধিদফতর মসজিদটি পুরাকীর্তি হিসেবে নথিভুক্ত করে। এরপর তারা কিছু সংস্কার করে। তবে আরও সংস্কারের প্রয়োজন রয়েছে।
এ মসজিদের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এটাকে টিকিয়ে রাখা জরুরি। বর্তমানে মসজিদের জরুরি সংস্কার প্রয়োজন। বিশেষ করে মেঝে ও দেয়ালগুলো নষ্ট হয়ে গেছে।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।