শুল্কছাড় পেতে যুক্তরাষ্ট্র থেকে গম, ডাল ও এলএনজি আমদানি করবে সরকার
, ৩০ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কমাতে চূড়ান্ত আলোচনার আগে দুদেশের বাণিজ্য ঘাটতি কমাতে দেশটি থেকে আগামী এক বছরের মধ্যে ১.৫ বিলিয়ন ডলার মূল্যের গম, ডাল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশি পণ্য রপ্তানির ওপর ওয়াশিংটনের প্রস্তাবিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমানোর জন্য ঢাকার প্রচেষ্টার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ শুল্কহার ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
এর পাশাপাশি বেসরকারি খাতের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে আরও ১.৫ থেকে ২ বিলিয়ন ডলার আমদানি বাড়াতে তুলা, গম, সয়াবিন ও ডাল আমদানিকারকদের একটি প্রতিনিধিদলও যাচ্ছে যুক্তরাষ্ট্রে।
গত সোমবার (২৮ জুলাই) যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ নতুন করে যে পরিমাণ আমদানির পরিকল্পনা করছে, তাতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি ৩ বিলিয়ন ডলার বাড়বে।
'আমরা আগামী এক থেকে দেড় বছরের মধ্যে ১.৫ বিলিয়ন ডলার আমদানি বাড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছি। বাকিটা বেসরকারি খাত আমদানি করবে,' বলেন তিনি।
বেসরকারি খাতের প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। দেশের টেক্সটাইল মিলগুলো তুলা আমদানি করে সুতা ও ফেব্রিক উৎপাদন করে থাকে।
এছাড়া টিকে গ্রুপ, মেঘনা ও সিটি গ্রুপ থেকেও প্রতিনিধি যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। মেঘনা, সিটি ও টিকে গ্রুপ বাংলাদেশের সবচেয়ে বেশি সয়াবিন, গম ও ডাল আমদানি করে।
বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক কমাতে বাংলাদেশের সরকারি প্রতিনিধিদল যখন ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) কর্মকর্তাদের সঙ্গে দরকষাকষি করবে, তখন বেসরকারি খাতের প্রতিনিধিদল মার্কিন রপ্তানিকারকদের সঙ্গে ক্রয় চুক্তি স্বাক্ষর করতে বৈঠক করবে বলে জানান বাণিজ্য।
ব্যবসায়ীদের প্রতিনিধিদলটি নিজ উদ্যোগে যুক্তরাষ্ট্রে যাচ্ছে বলে জানান তিনি।
সরকারি প্রতিনিধিদলে বাণিজ্য সচিব ছাড়াও রয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের ডাব্লিউটিও সেলের মহাপরিচালক নাজনীন কাউসার চৌধুরী।
বাণিজ্য সচিব ভিয়েতনামের উদাহরণ টেনে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২৩ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি থাকা সত্ত্বেও দেশটি আলোচনার মাধ্যমে শুল্কহার কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনতে পেরেছে।
'বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ মাত্র ৬ বিলিয়ন ডলার। আগামী এক-দেড় বছরে এটা আরও কমে যাবে। তাই আমরা আশা করছি, আমাদের ট্যারিফ রেট ভিয়েতনামের চেয়েও কম হবে,' বলেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার, পরে নিষ্ক্রিয়
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দস্যুদের অভয়ারণ্য সুন্দরবন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমাধান হয় না রাজধানীর পানিবদ্ধতার
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় গ্রিডে বিদ্যুৎ জোগাতে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইলিশে বাণিজ্যের উল্টো স্রোত!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশ গিয়ে আর ফেরেন না শিক্ষকরা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভাঙনের গুজব তৈরি করে রাস্তার ইট তুলে নিল জামাত নেতা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি -শিক্ষামন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দূরপাল্লার বাস ভাড়া ২০ পয়সা, শহরে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)