ইতিহাস
শুধু স্পেন কিংবা বাগদাদ থেকে নয়, ভারতবর্ষ থেকেও মুসলমানদের লাইব্রেরীর কিতাবাদি লুট করেছিল ব্রিটিশরা
, ১৩ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ আশির, ১৩৯২ শামসী সন , ১৪ মার্চ, ২০২৫ খ্রি:, ২৭ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) ইতিহাস
মুসলিম বিজ্ঞানীদের থিওরীগুলো খ্রিস্টানরা চুরি করে নিজেদের নামে চালিয়ে দিয়েছে, এ সম্পর্কিত ইতিহাস পর্যালোচনা করতে গেলে প্রথমেই বাগদাদ কিংবা স্পেনের নাম আসে। বিশেষ করে স্পেনের পতনের আগে ইউরোপের ইতিহাসে কোনো খ্রিস্টান বিজ্ঞানীরই দেখা মেলে না। যাতে স্পষ্ট বোঝা যায় যে, স্পেনে মুসলমানদের পরিত্যক্ত লাইব্রেরীগুলোর বই নকল করেই খ্রিস্টানরা তখন বিজ্ঞানী সেজেছিল। তবে শুধু স্পেন কিংবা বাগদাদ নয়, বরং ভারতবর্ষ থেকেও খ্রিস্টানরা বহু বইপত্র চুরি করেছিল। কিন্তু এ সম্পর্কিত ইতিহাসগুলো মোটেই আলোচনা করা হয় না।
ব্রিটিশরা যখন ভারতবর্ষ দখল করলো, তখন তারা এ অঞ্চলের মুসলমানদের লাইব্রেরীগুলো লুট করে তাতে সংরক্ষিত কিতাবাদি তাদের দেশে নিয়ে যায়। যেমন কর্নেল হ্যামিলটন একাই দেড় হাজার পা-ুলিপি ইংল্যান্ডে নিয়ে গিয়েছিল বলে ইতিহাসে উল্লেখ রয়েছে। মুসলমানদের নিকট থেকে খ্রিস্টানদের লুটকৃত বহু পা-ুলিপি ও বইপুস্তক ইউরোপের বিভিন্ন মিউজিয়াম ও লাইব্রেরীগুলোতে পাচার হয়ে গিয়েছিল। অনেক পা-ুলিপি আবার খ্রিস্টানদের মধ্যেই অনেকের হাতে হাতে ঘুরতো। এ সম্পর্কিত একটি ঘটনা রয়েছে হযরত আবদুল আযীয মুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি উনার ছাত্র হযরত ফযলে হক খায়রাবাদী রহমতুল্লাহি আলাইহি উনাকে কেন্দ্র করে।
হযরত ফযলে হক খায়রাবাদী রহমতুল্লাহি আলাইহি উনাকে আন্দামান দ্বীপে নির্বাসিত করেছিল যালিম ব্রিটিশরা। সেই দ্বীপের অস্বাস্থ্যকর পরিবেশ ও ব্রিটিশ সৈন্যদের যুলুম-নির্যাতনে তিনি অত্যন্ত কষ্টের সাথে দিনযাপন করছিলেন। উনাকে আন্দামানের যেই জেল খানায় রাখা হয়েছিল, সেই জেল খানার প্রধানের নিকট ছিল ভারতীয় মুসলিম জ্যোতির্বিদ্যা বিষয়ক একটি ফারসী পা-ুলিপি। ব্রিটিশ জেলপ্রধান বহু চেষ্টা করছিল সেই পা-ুলিপির পাঠোদ্ধার করার, কিন্তু সে তা করতে সক্ষম হচ্ছিল না। তাই সে উক্ত পা-ুলিপি তার জেল খানায় বন্দি যেসব মুসলিম আলিম ছিলেন, উনাদের একজনের নিকট প্রেরণ করলো। উক্ত মুসলমান আলিম সেই পা-ুলিপিটি দেন হযরত ফযলে হক খায়রাবাদী রহমতুল্লাহি আলাইহি উনার নিকট।
হযরত ফযলে হক খায়রাবাদী রহমতুল্লাহি আলাইহি তিনি ছিলেন পড়াশোনার মানুষ, সারাক্ষণ বইপুস্তক নিয়েই থাকতে পছন্দ করতেন। উনার নিজেরও ছিল বংশ পরম্পরায় সংগৃহীত কিতাবাদির বিশাল সংগ্রহ, যা ইংরেজরা লুট করে নিয়েছিল। কিন্তু আন্দামানের বন্দিজীবনে উনার পড়ালেখার সুযোগ বন্ধ হয়ে গিয়েছিল। ফলে তিনি উক্ত কিতাবখানা পেয়ে অত্যন্ত আনন্দচিত্তে সেটার ব্যাখা-বিশ্লেষণ লিখে দেন এবং সাথে টীকাটিপ্পনীও যোগ করে দেন।
সেই ব্যাখ্যা-বিশ্লেষণ যখন ইংরেজ জেলারের নিকট পৌঁছলো, তখন সে তার লেখকের সাথে মিলিত হতে ব্যাকুল হয়ে উঠলো। ফলশ্রুতিতে একদিন সেই ইংরেজ জেলারের নিকট হযরত ফযলে হক খায়রাবাদী রহমতুল্লহি আলাইহি উনাকে দেখিয়ে দেয়া হলো। তখন উনার পরনে ছিল কয়েদীর কাপড়, হাতে টুকরি ও কোদাল। তা দেখে ইংরেজ জেলার সাথে সাথে সেই কোদাল ও টুকরি উনার হাত থেকে সরিয়ে নিলো এবং উনার ভালো থাকা-খাওয়া ও পড়াশোনার বন্দোবস্ত করে দিলো। সাথে সাথে সে ইংরেজ সরকারের নিকট আরও আবেদন করলো উনাকে মুক্তি দেয়ার জন্য।
শেষপর্যন্ত হযরত ফযলে হক খায়রাবাদী রহমতুল্লাহি আলাইহি তিনি আর স্বদেশে ফিরতে পারেননি, আন্দামানেই উনার ইন্তেকাল হয়েছিল। তিনি ইংরেজ জেলারের নিকট থাকা উক্ত জ্যোতির্বিদ্যা বিষয়ক পা-ুলিপির যেই ব্যাখা-বিশ্লেষণ লিখে দিয়েছিলেন, তা হয়তো বর্তমানের পাঠ্যপুস্তকসমূহে বহুল পরিচিত কোনো তথাকথিত খ্রিস্টান বিজ্ঞানী নিজের আবিষ্কার হিসেবে প্রচার করেছে। এরকম বহু আরবী-ফারসী পা-ুলিপি ইংরেজরা ভারতবর্ষ থেকে লুট করে নিয়ে গিয়েছিল। ফলশ্রুতিতে যে বুদ্ধিবৃত্তিক ক্ষতি হয়েছিল ভারতবর্ষের মুসলমানদের, তা তারা আজও কাটিয়ে উঠতে পারেনি।
-গোলাম মুর্শিদ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শাহাদাত মুবারক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বীর বিক্রম আক্রমণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসারীদের শাহাদাত মুবারক
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারবালায় ঐতিহাসিক পবিত্র ১০ই মুহররমুল হারাম শরীফে শত্রুর মুখোমুখি হওয়ার পূর্ব মুহূর্ত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমিরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার নৌবাহিনী গঠন এবং বিজিত এলাকার সংক্ষিপ্ত বর্ণনা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত নিযামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ প্রাঙ্গণে বসন্ত পঞ্চমী উৎসবের বানোয়াট ইতিহাসের ব্যবচ্ছেদ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অশ্লীল চিত্র দেখা ও তৈরিতে যে সমস্ত বিধর্মী রাষ্ট্র শীর্ষে...
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধর্মীদের কুকীর্তিগুলো লিখিত রূপ দেয়নি কোনো লেখক, ফলে তাদের অপকীর্তিগুলো মুসলমানদের জানার আড়ালেই থেকে যাচ্ছে
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি বিধর্মী-কাফির, মুশরিকরা কতবেশি বিদ্বেষ পোষণ করে তার একটি উদাহরণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার থেকে বর্তমান মুসলিম দেশগুলোর বিধর্মীপ্রীতিতে মত্ত শাসকগোষ্ঠীর শিক্ষা গ্রহণ করা উচিত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












