‘শুধু ফখরুল নয়, দেশজুড়েই অন্তর্র্বতী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন’
নিজস্ব প্রতিবেদক:
মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্র্বতী সরকারেরর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তথ্য উপদেষ্টা ও জাতীয় নাগরিক কমিটির একাধিক সংগঠক এ বক্তব্যের বিরোধিতায় সোচ্চার। তবে বিএনপির অভিজ্ঞ নেতার পর্যবেক্ষণে ভুল দেখছেন না অনেকেই।
বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর মনে করেন, কিছু বিষয়ে সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না। গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এ কথা বলেছেন তিনি। এর আগে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, অন্তর্র্বতী সরকার যদি নিরপেক্ষ না থাকে, তাহলে নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার দরকার আছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আজকের বক্তব্যের বিষয়ে নিজের মত প্রকাশ করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এক অনলাইন পোস্টে তিনি লিখেছেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে।
মির্জা ফখরুল মূলত তার দুই দিন আগের সাক্ষাৎকারের বক্তব্যেরই ব্যাখ্যা দিয়েছেন বৃহস্পতিবার। জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে শহীদ আসাদ পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, আমি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছি, অর্ন্তর্বতী সরকার যদি নিরপেক্ষ না থাকে, তাহলে নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার দরকার আছে। আমি এই কথাটা বলেছি, কারণ, আমরা দেখছি, কিছু বিষয়ে অর্ন্তর্বতী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না। আমরা আশা করি, অন্তর্র্বতী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে।
তিনি আরো বলেন, এখন যে অর্ন্তর্বতী সরকার আছে, সে সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। স্বাভাবিকভাবেই একটি ছাত্র-গণঅভ্যুত্থানের পরে জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকজনক হলেও সত্য, এখন পর্যন্ত যে অবস্থা দাঁড়িয়েছে, সেখানে আমরা খুব বেশি নিশ্চিত হতে পারছি না যে, প্রত্যাশাগুলো পূরণ হবে।
তার কথা, প্রত্যেকটি রাজনৈতিক দলের বিভিন্ন রকমের কর্মসূচি আছে, সে কর্মসূচিগুলোতে সবাই একটা জায়গায় একমত- একটা নির্বাচন হওয়া দরকার। নির্বাচন শুধু একটি দলকে ক্ষমতায় পাঠানোর জন্য নয়, নির্বাচন একটি গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার জন্য একটি পথ সৃষ্টি করা।
তবে সাক্ষাৎকারে সে বিষয়েও সংশয় উঠে এসেছিল তার একটি কথায়। সেখানে তিনি বলেছেন, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করে আগামী নির্বাচনে অংশ নিতে চায় বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে সরকারে নিজেদের প্রতিনিধি রেখে তারা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।