শুধু আদানি না, প্রতারণায় জড়িত তার পরিবারও
, ১৫ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৯ তাসি, ১৩৯০ শামসী সন, ৭ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৪ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
আমেরিকার বিনিয়োগ সংক্রান্ত গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ গত সপ্তাহে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনে একটি রিপোর্ট প্রকাশ করে। তারপর থেকেই বিপর্যয়ের মুখে পড়েছে ভারতীয় ধনকুবের গৌতম আদানি।
হিন্ডেনবার্গের এই রিপোর্টে বলা হয়েছে, আদানিরা কারচুপি করে ধনী হয়েছে। শেয়ার বাজারে তারা কৃত্রিমভাবে নিজেদের দর বাড়িয়েছে। এভাবে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
রিপোর্টে একা গৌতম আদানি বা তার সংস্থা নয়, আদানি পরিবারের আরও একাধিক সদস্যের দিকে আঙুল তুলেছে হিন্ডেনবার্গ। নাম করে করে দেখানো হয়েছে, তারা কী কী দুর্নীতির সঙ্গে জড়িত।
হিন্ডেনবার্গের রিপোর্টে বিনোদ আদানির নাম রয়েছে। অভিযোগ, সে আদানি গোষ্ঠীর একটি ভুয়া সংস্থার পরিচালনার দায়িত্বে রয়েছে। গৌতম আদানির বড় ভাই বিনোদ। ২০১৬ সালে পানামা দুর্নীতি ও ২০২১ সালে প্যান্ডোরা পেপার দুর্নীতিতে তার নাম জড়িয়েছিল।
হিন্ডেনবার্গের রিপোর্টে রাজেশ আদানির নামও উল্লেখ করা হয়েছে। সে গৌতমের ভাই। বর্তমানে আদানি গ্রুপের সংস্থাগুলোর ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কাজ করে। রাজেশ হীরার বেআইনি ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি আমেরিকান সংস্থার। হীরা দুর্নীতিকা-ে ১৯৯৯ ও ২০১০ সালে দু’বার রাজেশকে গ্রেপ্তারও করা হয়।
গৌতম আদানির শ্যালক সমীর ভোরার নামও এসেছে হিন্ডেনবার্গের রিপোর্টে। হীরা দুর্নীতিতে নাম জড়িয়েছিল সমীরেরও। বর্তমানে সে আদানিদের অস্ট্রেলিয়া বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর।
ডিআরআই সমীরকেও হীরা দুর্নীতিকা-ের অন্যতম হোতা হিসাবে চিহ্নিত করেছিল, রিপোর্টে জানিয়েছে হিন্ডেনবার্গ।
এছাড়াও হিন্ডেনবার্গের রিপোর্টে গৌতম আদানির স্ত্রী প্রীতি আদানির উল্লেখ করা হয়েছে। আদানি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রীতি।
রিপোর্টে রয়েছে যতীন মেটার নামও। তার ছেলে আদানির ভাইয়ের মেয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ। হীরা দুর্নীতির সঙ্গে সেও জড়িত বলে অভিযোগ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র : এনবিসি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নভেম্বরে ফের ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পরিকল্পনা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বজুড়ে ঋণের পাহাড় ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গভীর সংকটে ফ্রান্স, আহত ৫০০ পুলিশ; বিক্ষোভ ছড়ালো ইতালি-আলবেনিয়াতেও
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইয়েমেনের লক্ষ্যবস্তুর তালিকা বিস্তৃত ও হালনাগাদ করা হচ্ছে : আনসারুল্লাহ নেতা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানজুড়ে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত, গৃহযুদ্ধে প্রাণহানি ৫৯ হাজার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমরা মাটি খেয়ে থাকবো তবুও এক ইঞ্চি জমি ছাড়বো না’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে ইন্টারনেট ক্যাবল ধ্বংসের হুমকি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুশূন্য হয়ে পড়ছে লন্ডনের স্কুলগুলো
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলী মন্ত্রীদেরকে বয়কট করার আহ্বান
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












