ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির পরিসংখ্যান:
সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানের ৬৬৬৮ বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত
, ১৮ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ আশির, ১৩৯৩ শামসী সন , ০৮ মার্চ, ২০২৬ খ্রি:, ২৩ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যৌথ হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও সন্ত্রাসী ইসরায়েল। জবাবে দখলদার ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি কয়েকটি আরব দেশে যেখানে মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও সন্ত্রাসী ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট আছে সেখানেও হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ফলে এই যুদ্ধ এখন ওই অঞ্চলের ১৪ দেশে ছড়িয়ে পড়েছে।
ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৬ হাজার ৬৬৮টি বেসামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে ক্ষয়ক্ষতির তালিকায় বলা হয়েছে-
৫৫৩৫টি আবাসিক ভবন বা ইউনিট, ১০৪১টি বাণিজ্যিক প্রতিষ্ঠান, ১৪টি চিকিৎসা কেন্দ্র, ৬৫টি বিদ্যালয়, ১৩টি রেড ক্রিসেন্ট সোসাইটি সংশ্লিষ্ট কেন্দ্র।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব হামলার সময় বেশ কিছু উদ্ধারকারী ও ত্রাণবাহী যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযানে নিয়োজিত থাকাকালে রেড ক্রিসেন্টের বেশ কয়েকজন কর্মীও আহত হয়েছেন।
সূত্র: আল-জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্বর্ণের মজুত বাড়িয়েই চলেছে চীন, নেপথ্যে কি?
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধ হচ্ছে ইরানে, কিন্তু কূটনৈতিক জটিলতায় পাকিস্তান
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লেবাননে ইসরায়েলি আগ্রাসনে এক সপ্তাহে ৮৩ শিশুসহ নিহত ৩৯৪
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কুয়েতের সরকারি ভবন-তেলের ডিপোতে ড্রোন হামলা, বড় আগুন
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেলের ডিপোতে ইসরায়েলি হামলা: ইরানে ঝরছে ‘কালো তেলমিশ্রিত’ বৃষ্টি
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানে তেলের ডিপোসহ ৫ জ্বালানী স্থাপনায় ইসরায়েলি সন্ত্রাসীদের হামলা
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের জ্বালানী ও তেল লুট করাই মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের লক্ষ্য: ওয়াশিংটনের স্বীকারোক্তি
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের অবিস্ফোরিত বোমা দিয়েই তাদের সামরিক যান ধ্বংস করার পূর্বমুহূর্তের একটি দৃশ্য।
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেবো -মুর্খমন্ত্রী
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর আংশিকভাবে চালুর ঘোষণা
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুর্দিরা ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে গুঁড়িয়ে দিবো -আইআরজিসি
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)