শুধুমাত্র একটা নির্বাচনের জন্য এতো মানুষ জীবন দেয়নি -আসিফ মাহমুদ
শুধুমাত্র একটা নির্বাচন এবং ভোটের জন্য এতো মানুষ জীবন দেয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
তিনি বলেছেন, দুই হাজারেরও বেশি মানুষ শহীদ হয়েছে। বিশ হাজারের বেশি আহত হয়েছে। শহীদ ও আহত পরিবারেরও দাবি দেশ সংস্কার। এ সরকারের পরিস্কার কথা আগে সংস্কার কাজগুলো করা হবে। কমিশনগুলো প্রস্তাবনা দিলে কথা বলে সংস্কার কাজ বাস্তবায়ন করা হবে। তারপরেই নির্বাচন দেয়া হবে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা ও উপজেলা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, গণঅভ্যুত্থানের যে এক দফা ছিল। তা হচ্ছে শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তি। আমরা স্পষ্টভাবে বলছি, প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করা। বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস প্রায় অবস্থায় রেখে যাওয়া হয়েছে। অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে সেই জায়গা থেকে এক দফার বাস্তবায়ন হিসেবে আমরা মনে করছি সংস্কার কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।