শুকিয়ে যাচ্ছে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদী -স্বাধীনতার ৫৪ বছর পরও ড্রেজিং হয়নি
, ২৩ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৩ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৯ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
বান্দরবান সংবাদাদতা:
সাঙ্গু ও মাতামুহুরী নদীতে চর জেগে ওঠার কারণে নদী দুটি ভরাট হয়ে নাব্যতা হারাচ্ছে। যার ফলে নৌ চলাচল ব্যাহত হচ্ছে, জেলেরা বিপাকে পড়েছেন। এর কারণ মূলত পাহাড়ের ঢলের সঙ্গে আসা মাটি ও বালু, দখলদারদের প্রভাব এবং দীর্ঘদিন ড্রেজিং না হওয়া যা নদী অববাহিকার পরিবেশের জন্য হুমকি স্বরূপ। এ সমস্যা সমাধানে নদী অববাহিকা পুনরুদ্ধারের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেয়া প্রয়োজন। স্থানীয়রা জানিয়েছেন, স্বাধীনতার পর সাঙ্গু ও মাতামুহুরী নদী ড্রেজিং হয়নি। সাঙ্গু নদীতে নৌ চলাচল বন্ধ হওয়ার পাশাপাশি জেলা শহরে খাওয়ার পানিরও সংকট দেখা দিয়েছে। বিপাকে পড়েছে নদী নির্ভর জেলেরা।
সামান্য বৃষ্টিতে প্রতিবছর তলিয়ে যায় বান্দরবানের জেলা শহরসহ নি¤œাঞ্চল। যা জনজীবন বিপর্যস্ত করে তোলে। এতে ক্ষতিগ্রস্তÍ হচ্ছে স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম জানান, স্বাধীন হওয়ার পর থেকে বান্দরবানের সাঙ্গু-মাতামুহুরী নদী দুটিতে একবারও ড্রেজিং করা হয়নি। ড্রেজিং না করার কারণে নদীর তলদেশের উচ্চতা ক্রমেই বাড়ছে। আবার অনেক জায়গায় সাঙ্গু-মাতামুহুরী নদী ভরাট হয়ে যাচ্ছে এবং নদী ভাঙনের ফলে রাস্তাঘাট নদীতে চলে যাচ্ছে।
এক সময় সাঙ্গু নদী দিয়ে বান্দরবান জেলার রুমা, থানছি এবং মাতামুহুরী নদীপথ দিয়ে আলীকদম ও লামার বিভিন্ন দুর্গম এলাকায় যাতায়াত করতো স্থানীয়রা। বর্তমানে উপজেলাগুলোতে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু হলেও এখনও থানছির ছোট মদক, বড়মদকসহ বিভিন্ন পর্যটন এলাকাগুলোতে যেতে হয় নৌকাতে। কিন্তু নদী শুকিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে নৌ চলাচল মনে করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
কৃষি বিভাগের কর্মকর্তারা মনে করেন, নদীর নাব্যতা হারানোর প্রভাব পড়েছে বান্দরবানের কৃষি উৎপাদনে ওপরেও। পানির অভাবে চাষাবাদ ব্যাহত হচ্ছে। বিভিন্ন কৃষি চাষাবাদে পানি সরবরাহ ব্যবস্থাও সরাসরি সাঙ্গু ও মাতামুহুরী নদীর উপর নির্ভরশীল। শুষ্ক মৌসুমে নদীতে পানি কমে যাওয়ার কারণে কৃষি কাজে পানি ব্যবস্থা ভেঙে পড়ে।
বান্দরবান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অরূপ জানায়, সাঙ্গু-মাতামুহুরী নদীর ড্রেজিংয়ের টেকসই যে নদী ব্যবস্থা প্রকল্প ইতোপূর্বে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয় এবং যাচাই-বাছাই করা হয়। তবে যাচাই-বাছাই শেষে মন্ত্রণালয়ের সবুজ পাতায় তোলা হয়েছে। আবারও নতুন করে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রেশনিং করবে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মন্ত্রিসভা বৈঠকে স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিতের নির্দেশনা প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধে তেল সংকটের শংকা: ট্যাংকি ফুল করার হিড়িক, পাম্পে ঝুলছে ‘তেল নেই’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদাবাজদের বিরুদ্ধে হার্ডলাইনে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৮ মার্চ ছুটির প্রস্তাব, অনুমোদন হলে ঈদের ছুটি হবে ৭ দিন
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ময়লার বিল ১০০ টাকার বেশি নিলে ব্যবস্থা -ডিএসসিসি প্রশাসক
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্ববিদ্যালয় শিক্ষিকাকে গলা কেটে হত্যা করলো কর্মচারী
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধে তেল সংকটের শঙ্কা, পাচার ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার অনুরোধ
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রোগী সেজে হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ: বৈধতা চ্যালেঞ্জ করে রিট
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)