শীতে সর্দি-কাশি এড়াতে আপেল নাকি কমলা খাবেন?
, ১২ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০২ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৮ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
ফল ও সবজিতে থাকা ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পুষ্টিবিদরা বলেন, এক ধরনের ফল খাওয়ার চেয়ে বিভিন্ন ফল একসাথে খাওয়া বেশি উপকারী।
আপেলের উপকারিতা:
আপেল সহজলভ্য ও সারা বছর পাওয়া যায়। এর প্রধান শক্তি হলো আঁশ (ফাইবার), যা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াকে সক্রিয় রাখে। ভালো অন্ত্র মানে শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা। এছাড়া, আপেলে অল্প পরিমাণ ভিটামিন সি, জিঙ্ক ও পটাসিয়াম থাকে। খোসার মধ্যে থাকা উপাদান শরীরকে ক্ষতিকর অক্সিডেটিভ চাপ থেকে রক্ষা করে।
কমলার বিশেষত্ব:
কমলা রোগ প্রতিরোধের জন্য খুব কার্যকর। এক কাপ কমলা প্রাপ্তবয়স্কের দৈনিক ভিটামিন সি চাহিদা পূরণ করতে পারে। এতে থাকা ভিটামিন সি শরীরের প্রতিরক্ষা কোষকে সক্রিয় করে, সংক্রমণের বিরুদ্ধে দ্রুত প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে। কমলায় আঁশ, জিঙ্ক, পটাসিয়াম ও ফলেইটও থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
কোনটি বেশি কার্যকর?
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে কমলা আপেলের চেয়ে কিছুটা এগিয়ে, মূলত ভিটামিন সি-এর কারণে। তবে আপেলও গুরুত্বপূর্ণ, কারণ এটি অন্ত্র ভালো রাখে। তাই আপেল ও কমলা একসঙ্গে খেলে শরীর সবচেয়ে বেশি উপকৃত হয়-একটি ভেতর থেকে আর অন্যটি বাইরে থেকে সুরক্ষা দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আরও ৪ নক্ষত্রের সন্ধান
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধনেপাতার পুষ্টিগুণ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেভাবে মানুষের মস্তিষ্কে প্লাস্টিক জমা হচ্ছে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেক্সিকোতে ইসলামের আগমনের ইতিহাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতারিত বাংলাদেশি শ্রমিকরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পৃথিবীর বয়স নিয়ে বিজ্ঞানীদের ধারণার আমূল পরিবর্তন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাত্র দু’জনের মুখে টিকে আছে যে ভাষা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় মাছ ধরার জালে আটকা ৭ ফুটের অজগর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম খেলে কি ওজন বাড়বে?
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘক্ষণ বসে থেকে কোমরব্যথা, কী করবেন?
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানুষের জীবনের হাল বদলাতে পারে মাটির স্পর্শে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












