সুন্নত মুবারক তা’লীম
শীতকালে কানটুপি পরিধান করা খাছ সুন্নত মুবারক এবং ক্ষেত্রবিশেষে মাফলার বা গলাবন্ধনী ব্যবহার করাও জায়িয
, ১৫ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৫ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২১ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সুন্নত মুবারক তা’লীম
শীতকালে ও সফর অবস্থায় ঠান্ডা দূরীকরণের জন্য কান ঢেকে রাখে এমন টুপি অর্থাৎ কানটুপি ব্যবহার করা খাছ সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত। এ প্রসঙ্গে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি ইরশাদ মুবারক করেন-
اِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَلْبِسُ مِنَ الْقَلَانِسِ فِيْ السَّفَرِ ذَوَاتَ الْآذَانِ وَفِيْ الْحَضَرِ الْمُشَمَّرَةَ يَعْنِيْ الشَّامِيَةَ.
অর্থ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সফররত অবস্থায় কান বিশিষ্ট টুপি মুবারক পরিধান করতেন আর আবাসে অর্থাৎ পবিত্র হুজরা শরীফ উনার মধ্যে শামী টুপি মুবারক পরিধান করতেন। (আখলাকুন নুবুওওয়াহ, আল জামে লি আখলাকির রাবী ওয়া আদাবিস সামে পৃষ্ঠা- ২০২)
বিশিষ্ট তাবেয়ী হযরত হিলাল ইবনে ইয়াসাফ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
قَدِمْتُ الرَّقَّةَ فَقَالَ لِيْ بَعْضُ أَصْحَابِيْ رِضْوَانُ اللهِ تَعَالٰى عَلَيْهِمْ هَلْ لَكَ فِيْ رَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقُلْتُ غَنِيْمَةٌ. فَدَفَعْنَا إِلٰى وَابِصَةٍ فَقُلْتُ لِصَاحِبِيْ نَبْدَأُ فَنَنْظُرُ إِلٰى دُلِّهٖ فَإِذَا عَلَيْهِ قَلَنْسُوَةٌ لَاطِيَةٌ ذَاتَ أُذُنَيْنِ
অর্থ: আমি রাক্কায় গিয়ে ছিলাম তখন আমার এক সাথী আমাকে বললেন, আপনি কি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একজন সম্মানিত হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নিকট যেতে ইচ্ছুক? আমি বললাম, ‘এ তো (আমার জন্য) গনীমত অর্থাৎ সৌভাগ্যের বিষয়!’ তারপর আমরা হযরত ওয়াবিছা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নিকট গেলাম। আমি আমার সাথীকে বললাম, দাঁড়াও, প্রথমে আমরা উনার আচার-আচরণ মুবারক ও আখলাক মুবারক দেখবো। উনার সম্মানিত মাথা মুবারকে দুই কান বিশিষ্ট টুপি মুবারক ছিল, যা মাথার সঙ্গে মিশে ছিল। (আবূ দাউদ শরীফ)
হযরত আইয়্যূব রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন-
رَأَيْتُ عَلَى الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ رَحْمَةُ اللهِ عَلَيْهِ قَلَنْسُوَةً مِنْ خَزِّ.
অর্থ: আমি কাসিম ইবনে মুহম্মদ রহমতুল্লাহি আলাইহি উনার মাথায় পশমের টুপি দেখেছি। (তবাকাতে ইবনে সা’দ, হিলইয়াতুল আওলিয়া)
উপরোক্ত বর্ণনা থেকে স্পষ্টরূপে প্রতিয়মাণ হয় যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এবং উনার সম্মানিত হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা এবং হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা কখনো কখনো শীত নিবারনের উদ্দেশ্যে অথবা সফররত অবস্থায় বিশেষ প্রয়োজনে কানঢাকা বা কানবিশিষ্ট টুপি মুবারক পরিধান করেছেন। যা পবিত্র সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত। একইসাথে যদি কারো বিশেষ জরুরত থাকে তবে ক্ষেত্রবিশেষে মাফলার বা গলাবন্ধনীও ব্যবহার করা জায়িয।
কানটুপি পরিধান করার উপকারিতা হলো শীতকালে কান ও মাথাকে ঠান্ডা থেকে রক্ষা করা, যা মনোযোগ বাড়াতে ও অসুস্থতা এড়াতে সাহায্য করে, পাশাপাশি এটি পরিধান করা খাছ সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ!
উপকারিতা সমূহঃ
শীত থেকে সুরক্ষা: কান ও মাথাকে ঠান্ডা থেকে রক্ষা করে এবং শরীর গরম রাখতে সাহায্য করে।
মনোযোগ বৃদ্ধি: এটি ব্যবহার করার ফলে ঠান্ডা থেকে মুক্ত থাকা যায় এবং ইবাদত-বন্দেগীতে মনোযোগ ধরে রাখা সহজ হয়।
স্বাস্থ্য রক্ষা: মাথা ঠান্ডা হয়ে গেলে যে মাথাব্যথা বা অন্যান্য সমস্যা হতে পারে, তা প্রতিরোধে সাহায্য করে।
শালীনতা ও নিদর্শন: এটি মুসলমান উনাদের শালীনতা, সৌন্দর্য এবং সম্মানের নিদর্শন মুবারক।
মহাসম্মানিত সুন্নত মুবারক: শীতকালে বা সফরে কান ঢেকে রাখা (কানটুপি পরিধান করা) খাছ সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত।
ফযীলত মুবারক: এই মহাসম্মানিত সুন্নত মুবারক পালন করার মাধ্যমে কমপক্ষে একশত শহীদ উনাদের ছওয়াব লাভ করা যায়।
-আহমদ হুসাইন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কিয়ামত পর্যন্ত মহাসম্মানিত মহাপবিত্র সুন্নত মুবারক উনার কোন পরিবর্তন-পরিবর্ধন হবে না
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্বভাবজাত মহাসম্মানিত মহাপবিত্র সুন্নত মুবারক
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র’ থেকে সংগ্রহ করুন সুন্নতী জয়তুনের তেল
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্রতম চিকিৎসা পদ্ধতি মুবারক : হিজামা বা শিঙ্গা লাগানো (৪)
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র’ থেকে সংগ্রহ করুন সুন্নতী খাবার ‘পনির’
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্রতম চিকিৎসা পদ্ধতি মুবারক : হিজামা বা শিঙ্গা লাগানো (৩)
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্রতম চিকিৎসা পদ্ধতি মুবারক : হিজামা বা শিঙ্গা লাগানো (২)
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২)
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্রতম চিকিৎসা পদ্ধতি মুবারক : হিজামা বা শিঙ্গা লাগানো (১)
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গোসল করার খাছ সুন্নতী তারতীব মুবারক ও মাসয়ালা-মাসায়িল (৫)
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গোসল করার খাছ সুন্নতী তারতীব মুবারক ও মাসয়ালা-মাসায়িল (৪)
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গোসল করার খাছ সুন্নতী তারতীব মুবারক ও মাসয়ালা-মাসায়িল (৩)
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












