শীতকালে কানটুপি পরিধান করাও খাছ সুন্নত মুবারক
, ১০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ সাবি’, ১৩৯২ শামসী সন , ১৩ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৮ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সুন্নত মুবারক তা’লীম
শীতকালে ও সফর অবস্থায় ঠান্ডা দূরীকরণের জন্য কান ঢেকে রাখে এমন টুপি অর্থাৎ কানটুপি ব্যবহার করা খাছ সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত।
এ প্রসঙ্গে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি ইরশাদ মুবারক করেন-
اِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَلْبِسُ مِنَ الْقَلَانِسِ فِيْ السَّفَرِ ذَوَاتَ الْآذَانِ وَفِيْ الْحَضَرِ الْمُشَمَّرَةَ يَعْنِيْ الشَّامِيَةَ.
অর্থ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সফররত অবস্থায় কান বিশিষ্ট টুপি মুবারক পরিধান করতেন আর আবাসে অর্থাৎ পবিত্র হুজরা শরীফ উনার মধ্যে শামী টুপি মুবারক পরিধান করতেন। (আখলাকুন নুবুওওয়াহ, আল জামে লি আখলাকির রাবী ওয়া আদাবিস সামে পৃষ্ঠা- ২০২)
বিশিষ্ট তাবেয়ী হযরত হিলাল ইবনে ইয়াসাফ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
قَدِمْتُ الرَّقَّةَ فَقَالَ لِيْ بَعْضُ أَصْحَابِيْ رِضْوَانُ اللهِ تَعَالٰى عَلَيْهِمْ هَلْ لَكَ فِيْ رَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقُلْتُ غَنِيْمَةٌ. فَدَفَعْنَا إِلٰى وَابِصَةٍ فَقُلْتُ لِصَاحِبِيْ نَبْدَأُ فَنَنْظُرُ إِلٰى دُلِّهٖ فَإِذَا عَلَيْهِ قَلَنْسُوَةٌ لَاطِيَةٌ ذَاتَ أُذُنَيْنِ
অর্থ: আমি রাক্কায় গিয়ে ছিলাম তখন আমার এক সাথী আমাকে বললেন, আপনি কি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একজন সম্মানিত হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নিকট যেতে ইচ্ছুক? আমি বললাম, ‘এ তো (আমার জন্য) গনীমত অর্থাৎ সৌভাগ্যের বিষয়!’ তারপর আমরা হযরত ওয়াবিছা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নিকট গেলাম। আমি আমার সাথীকে বললাম, দাঁড়াও, প্রথমে আমরা উনার আচার-আচরণ মুবারক ও আখলাক মুবারক দেখবো। উনার সম্মানিত মাথা মুবারকে দুই কান বিশিষ্ট টুপি মুবারক ছিল, যা মাথার সঙ্গে মিশে ছিল। (আবু দাউদ শরীফ)
হযরত আইয়্যূব রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন-
رَأَيْتُ عَلَى الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ رَحْمَةُ اللهِ عَلَيْهِ قَلَنْسُوَةً مِنْ خَزِّ.
অর্থ: আমি কাসিম ইবনে মুহম্মদ রহমতুল্লাহি আলাইহি উনার মাথায় পশমের টুপি দেখেছি। (তবাকাতে ইবনে সা’দ, হিলইয়াতুল আওলিয়া)
উপরোক্ত বর্ণনা থেকে স্পষ্টরূপে প্রতিয়মাণ হয় যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এবং উনার সম্মানিত হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা এবং হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা কখনো কখনো শীত নিবারনের উদ্দেশ্যে অথবা সফররত অবস্থায় বিশেষ প্রয়োজনে কানঢাকা বা কানবিশিষ্ট টুপি মুবারক পরিধান করেছেন। যা পবিত্র সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত। একইসাথে যদি কারো বিশেষ জরুরত থাকে তবে ক্ষেত্রবিশেষে মাফলার বা গলাবন্ধনীও ব্যবহার করা জায়িয।
-আহমদ হুসাইন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র’ থেকে সংগ্রহ করুন মেশ্ক মিশ্রিত সুন্নতী ইসমিদ সুরমা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাহমুন মুছলাহুন অর্থাৎ শুকনা গোশ্ত খাওয়া খাছ সুন্নত মুবারক
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র’ থেকে সংগ্রহ করুন সুন্নতী খাবার “লাহমুম মুছলাহুন”
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র’ থেকে সংগ্রহ করুন সুন্নতী খাবার “লাহমুম মুছলাহুন”
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র ঈদুল আদ্বহার নামায আদায়ের মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক এবং পবিত্র ঈদুল আদ্বহার দিনের পবিত্র সুন্নতী আমল মুবারক
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র ঈদুল আদ্বহা উনার দিন পবিত্র কুরবানী করাই মহাসম্মানিত সুন্নত মুবারক অর্থাৎ সর্বশ্রেষ্ঠ আমল মুবারক
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্বমীছ বা জামা নিছফে সাক্ব পর্যন্ত প্রলম্বিত হওয়া সম্মানিত সুন্নত মুবারক
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাসী, বলদ ইত্যাদি দ্বারা কুরবানী করা সম্মানিত শরীয়তসম্মত তো অবশ্যই বরং খাছ সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যে সকল পশু পবিত্র কুরবানী করা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত (২)
২৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র’ থেকে সকল প্রকার সুন্নতী সামগ্রী সংগ্রহ করুন
২৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যে সকল পশু কুরবানী করা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত (১)
২২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি মুবারক হাছিলের জন্যই পবিত্র কুরবানী করতে হবে।
২১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












