শীঘ্রই ঐকমত্যে পৌঁছানোর আশা প্রধান উপদেষ্টার
জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রাজনৈতিকভাবে ঐকমত্যে পৌঁছানোর ব্যাপারে আশা করছেন প্রধান উপদেষ্টা ইউনূস।
সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) সম্মেলনে জুলাই সনদ চূড়ান্তকরণ প্রসঙ্গে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলাপকালে এমনটি বলেছেন।
গত বুধবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত ব্রিফিংয়ে জুলাই সনদ ঘোষণার ব্যাপারে সর্বশেষ অগ্রগতি সম্পর্কে একজন গণমাধ্যমকর্মী জানতে চাইলে তিনি এ কথা বলেন।
জুলাই ঘোষণাপত্র প্রণয়নে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলসহ সব অংশীজনের মতামত আহ্বান করেছে সরকার।
সেখানে বলা হয়, আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বরাবর চিঠি পাঠানো যাবে। রাজনৈতিক দলসহ সব অংশীজন চিঠিতে তাদের সুচিন্তিত অভিমত জানাতে পারবেন।
ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে রাজনৈতিকভাবে ঐকমত্যে পৌঁছানোর ব্যাপারে আশা
করছে সরকার।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।