গাজীর পিএস মুজিবুর হাজার কোটি টাকার মালিক
কিশোরগঞ্জ সংবাদদাতা:
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত কর্মকর্তা (প্রিভিলেজ) ছিলেন মুজিবুর রহমান খান। এই পদকে ব্যবহার করে অন্তত হাজার কোটি টাকার মালিক বনেছে ঋণের দায়ে এলাকাছাড়া হওয়া মুজিবুর।
বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে ও অনুসন্ধান চালিয়ে জানা গেছে, বর্তমানে সে অন্তত হাজার কোটি টাকার মালিক। মির্জাপুর বাজারে তিনি দুই কোটি টাকা ব্যয়ে একটি চারতলা ভবন করেছে। ভবনটিতে অগ্রণী ব্যাংকের মির্জাপুর শাখা ও যমুনা ব্যাংকের মির্জাপুর বাজার উপশাখা রয়েছে। পার্শ্ববর্তী উপজেলা কটিয়াদী সদরে পেট্রোল পাম্প সংলগ্ন জায়গা কিনে কয়েক কোটি টাকা ব্যয়ে সেখানে করেছে ৮ তলা একটি মার্কেট। কটিয়াদীতে যমুনা ব্যাংকের উপশাখাটিও তার। শ্বশুরবাড়ি মুমুরদিয়ায় স্ত্রীর নামে কিনেছে ৮ কানি জমি। রাজধানীর কচুক্ষেত ও আব্দুল্লাহপুর এলাকায় রয়েছে একাধিক ফ্ল্যাট ও প্লট। গাজীপুরের মাওনা ও শ্রীপুরে রয়েছে জমি ও বাড়ি। কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত এলাকায়ও কিনেছে ৩৫ বিঘা
জমি।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।