রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

শিশুর ভুয়া জন্ম-মৃত্যু দেখিয়ে নিবন্ধনের লক্ষ্যপূরণ!

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, রাত ১:০৪ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:০১
নিজস্ব সংবাদদাতা:
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ও বুধল, কসবা উপজেলার কুটি এবং আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইউনিয়ন ঘুরে ভুয়া নিবন্ধনের তথ্য পাওয়া গেছে। শিশুদের ক্ষেত্রেই ভুয়া সনদের ঘটনা বেশি। এমন অনেক শিশুর নিবন্ধন করা হয়েছে, যারা আসলে জন্মই নেয়নি। কাগজে-কলমে তাদের জন্ম ও মৃত্যু দেখানো হয়েছে। শিশুদের বেছে নেওয়ার অন্যতম কারণ, জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করতে কোনো টাকা লাগে না। এরপর টাকা লাগে (৫ বছর পর্যন্ত ২৫ টাকা)। শিশুর জন্ম দেখিয়ে ৪৫ দিনের মধ্যেই তার মৃত্যু দেখিয়েছেন নিবন্ধকরা, এতে ভুয়া নিবন্ধনের জন্য তাদের পকেটের টাকা খরচ করতে হয়নি। ইউপি সচিবেরা বিষয়টি স্বীকারও করেছেন। বলেছেন, শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, সারা দেশেই জালিয়াতির ঘটনা কম-বেশি ঘটছে।
জন্ম ও মৃত্যুনিবন্ধনের জালিয়াতির অভিযোগ পেয়ে অনুসন্ধানের জন্য একটি জেলা হিসেবে ব্রাহ্মণবাড়িয়াকে বেছে নেওয়া হয়েছে। কারণ, ৭-৮ মাস আগেও জেলাটি জন্ম ও মৃত্যুনিবন্ধনের নির্ধারিত লক্ষ্য অর্জনের দিক দিয়ে ৫৬ নম্বরে ছিল। এ বছরের অক্টোবর মাসে জেলাটি ৫০ ধাপ এগিয়ে ৫ নম্বরে চলে এসেছে।
জনস্বাস্থ্যবিষয়ক বৈশ্বিক সংস্থা ভাইটাল স্ট্র্যাটেজিসের কান্ট্রি কো-অর্ডিনেটর নজরুল ইসলাম বলেন, ভুয়া নাম ঢুকে যাওয়ার মানে হচ্ছে ‘সিস্টেম’ দূষিত হওয়া, বাড়তি জনসংখ্যার তথ্য ঢুকে সরকারের পরিকল্পনায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়া। তিনি বলেন, ভুয়া নাম ও তথ্য ঢোকানোর সুযোগ থাকলে রোহিঙ্গাদের নামও ঢুকতে পারে। অপরাধীরা ভুয়া নিবন্ধনগুলো ব্যবহার করার সুযোগ নিতে পারে।
শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, জাতীয় পরিচয়পত্র পাওয়া, পাসপোর্ট নেওয়া ইত্যাদি ১৯টি ক্ষেত্রে জন্মসনদ প্রয়োজন হয়। উত্তরাধিকার ও সরকারি ভাতাসহ বিভিন্ন অধিকার সুরক্ষার জন্য প্রয়োজন মৃত্যুনিবন্ধন। মৃত্যুনিবন্ধন করতে লাগে জন্মসনদ।
জন্ম ও মৃত্যুনিবন্ধন আইন ২০০৪-এর ৮ ধারা অনুসারে, জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধকের কাছে মা-বাবা, অভিভাবক বা নির্ধারিত ব্যক্তি তথ্য দিতে বাধ্য থাকবেন। তবে প্রয়োজন ছাড়া জন্ম ও মৃত্যুনিবন্ধন করতে আগ্রহ দেখা যায় না পরিবারগুলোর মধ্যে।
অনুসন্ধানের সময়ে ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি) ছিলো শংকর কুমার। সে বদলি হয়েছে। তবে ২৭ নভেম্বর সে বলেছে, ‘টার্গেট পূরণে চাপ প্রয়োগের বিষয়টি সত্য। আমাকে ওপর থেকে চাপ দেওয়া হয়েছে। আমি ইউএনওকে চাপ দিয়েছি। আর ইউপি সচিবদের ওপর ইউএনও “রোলার কোস্টার” চালিয়েছে।’
লক্ষ্য পূরণ করতে পারলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হিসেবে জেলা-উপজেলা-ইউনিয়নকে জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবসে পুরস্কৃতও করা হয়েছে (এ বছর দেওয়া হয়নি)। না পারলে ইউপি সচিবদের তিরস্কার করা হয়, অদক্ষ বলা হয় ও বদলির হুমকি দেওয়া হয়।
জন্ম ও মৃত্যুনিবন্ধনের জন্য বছরে প্রতি ইউপিতে প্রায় ৩০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০২৫-২৬ অর্থবছরে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যুনিবন্ধনের বরাদ্দ রয়েছে প্রায় ৪৫ কোটি টাকা। এই বিপুল খরচের পর যে তথ্যভান্ডার তৈরি হচ্ছে, সেখানে ১৮ বছর বয়সীকে দেখানো হচ্ছে ১৯ সন্তানের মা, ভূরি ভূরি ভুয়া শিশু জন্ম ও মৃত্যুর তথ্য তো রয়েছেই। তথ্যভান্ডারে থাকা ব্যক্তির তথ্যের কোনো নিরাপত্তা থাকছে না। এসব ভুয়া নিবন্ধনের কারণে পুরো তথ্যভান্ডার হয়ে পড়েছে প্রশ্নবিদ্ধ।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১১ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১১ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১১ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১১ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১১ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১১ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১১ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১১ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১১ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১১ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১২ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১২ ঘণ্টা আগে