শিবির ও গুপ্ত হামলাকারীদের উদ্দেশে যা বললেন ছাত্রদল সভাপতি
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব শিবির ও গুপ্ত হামলাকারীদের হুঁশিয়ারি করে বলেছেন, ছাত্রদলের ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমাদের যদি ধৈর্যের বাঁধ খুলে যায়, তাহলে কাউকে শান্তিতে থাকতে দেব না।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিভাগীয় যুব সমাবেশে স্বাগত বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি করেন।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, তিনি বলেন, সর্বশেষ ঢাকা শহরে আমরা আমাদের দুইজন ভাইকে হারিয়েছি। তারা দুজনকে হত্যা করে ক্ষান্ত হয়নি। তিতুমীর কলেজে গুপ্ত সংগঠনের ৮ থেকে ১০ জন মিলে প্রিন্সিপালের রুমে তালা লাগিয়ে দিয়েছে। কুয়েটের ছাত্রদলের ওপর হামলা করা হয়েছে হত্যার উদ্দেশ্যে। গতকাল দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাম ধারার সংগঠনের ওপর হামলা করা হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ছাত্রদলের ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমাদের যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায় তাহলে কাউকে শান্তিতে থাকতে দেবো না।
ছাত্রদল সভাপতি আরও বলেন, যদি সামনে তার বিচার না পাই এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে শিবিরের হামলা এবং গুপ্ত রাজনীতির নামে অপরাধ চলমান থাকে এবং গত সাড়ে ১৫ বছরের ছাত্রদলের যেসব নেতাকর্মী খুন এবং গুম হয়েছে তাদের যদি বিচার করা না হয় এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের যদি বিচার করা না হয় প্রয়োজনে এই নির্দলীয় ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করা হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।