শিগগিরই নিয়োগ হচ্ছে ৪ হাজার নিরস্ত্র এএসআই
বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে বড় পরিসরে নিয়োগের প্রস্তুতি নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১৪তম গ্রেডে পদ পুলিশের সক্ষমতা বাড়ানোর জন্য ৪ হাজার এএসআই (নিরস্ত্র) নিয়োগ দেওয়া হবে।
এ লক্ষে গত ৯ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চীফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারকে চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে মন্ত্রণালয়ের পুলিশ শাখা-৩ এর উপসচিব আবু সাঈদ সই করেছেন।
এরআগে গত ২১ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব কাজী লুতফুল হাসান সই করা এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠানো হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।