শিখ নেতা হত্যা: ভারতকে সন্ত্রাসী রাষ্ট্র বললেন বিলাওয়াল
, ০৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৩ রবি’ ১৩৯১ শামসী সন , ২১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ০৬ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
কানাডায় শিখ নেতা হরদিপ সিং নিজার হত্যাকা- নিয়ে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, একটি ‘দুর্বৃত্ত ও সন্ত্রাসী’ রাষ্ট্রে পরিণত হয়েছে ভারত। বিশ্বের সামনে ভারতের স্বরূপ উন্মোচিত হয়ে গেছে। সন্ত্রাসে যুক্ত তাদের গুপ্তচরদের ধরেছে পাকিস্তান। এ সময় বিলাওয়াল কানাডার জনগণের পাশে থাকার আহ্বান জানান। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
কানাডায় শিখ নেতা হত্যার ঘটনা নিয়ে বিস্ফোরক তথ্য সামনে আসার পর বিলাওয়াল এসব মন্তব্য করেন। তিনি বলেন, ন্যাটোর একটি সদস্য রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে ভারত। মঙ্গলবার লাহোরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ‘সন্ত্রাসী কর্মকা-ে’ নয়া দিল্লির যুক্ত থাকার বিষয়টি আমলে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এটা একটি বিরাট মাপের অভিযোগ। ভারতের এমন কর্মকা- সম্পর্কে আন্তর্জাতিক মহল এবং পশ্চিমে আমাদের বন্ধুরা আর কতদিন অবজ্ঞা করে যাবেন।
এর আগে কানাডা তথ্য প্রকাশ করে যে, প্রায় তিন মাস আগে ভ্যানকোভারে শিখ নেতা হরদিপ সিং নিজার হত্যাকা-ে ভারত সরকারের এজেন্টরা জড়িত এমন বিশ্বাসযোগ্য অভিযোগ তাদের হাতে আছে।
অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্সকে তার সরকারের একজন সিনিয়র কর্মকর্তা বলেছে, এই তদন্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করছে কানাডা। আবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলোনি জোলি দাবি করেছেন, তারা যাকে বহিষ্কার করেছে সেই কূটনীতিক ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর একজন এজেন্ট। এ ঘটনা নিয়ে ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক সম্পর্কে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)