ইরানি ক্ষেপণাস্ত্রে মার্কিন ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি সম্পর্কে স্বীকারোক্তি -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
, ১৩ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৯ জুন, ২০২৬ খ্রি:, ১৫ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল তাদের সাম্প্রতিক প্রতিবেদনটি একটি প্রশ্ন দিয়ে শুরু করেছে- “ইরান কীভাবে যুক্তরাষ্ট্রের একটি নৌঘাঁটি ধ্বংস করলো এবং ওয়াশিংটনের কৌশলগত হিসাব বদলে দিলো?” প্রতিবেদনে প্রকাশিত সর্বশেষ স্যাটেলাইট চিত্রের বিশ্লেষণে দেখা গেছে, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নৌঘাঁটি ব্যাপক ক্ষতির শিকার হয়।
বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তর একাধিকবার ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ওয়াল স্ট্রিট জার্নাল-এর সঙ্গে কথা বলা যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক সামরিক কর্মকর্তারা নিশ্চিত করেছে, ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়।
এই হামলায় ঘাঁটির কমান্ড সদরদপ্তর, অন্তত ১২টি গুরুত্বপূর্ণ ভবন এবং স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল ধ্বংস হয়ে যায়। তবে এ ক্ষয়ক্ষতির বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন নিরবতা বজায় রেখেছে।
ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এই ঘাঁটিটি ছিলো এমন একমাত্র স্থাপনা, যা কার্যত “অঞ্চলে আমেরিকার একটি ছোট শহর” হিসেবে পরিচালিত হতো। দীর্ঘদিন সমুদ্রে দায়িত্ব পালন শেষে মার্কিন নাবিকরা বিশ্রাম ও পুনরুদ্ধারের জন্য এই ঘাঁটিতে আসতো।
একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছে, বাহরাইনের এই ঘাঁটি এবং এ অঞ্চলের অন্যান্য মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতির পুরো কৌশল নতুন করে মূল্যায়ন করছে।
আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেনাবাহিনীর আরেকজন অবগত কর্মকর্তার মতে, মার্কিন যুক্তরাষ্ট্র, কুয়েত ও সৌদি আরবে তাদের সামরিক উপস্থিতি কমিয়ে ঘাঁটিগুলোকে আরও দূরবর্তী এলাকায় স্থানান্তরের বিষয়টি বিবেচনা করছে।
এছাড়া মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, ইরানের হামলায় ধ্বংস হওয়া কিছু স্থাপনা হয়তো আর পুনর্নির্মাণই করা হবে না। মার্কিন ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি এতটাই ব্যাপক যে পেন্টাগন এ বিষয়ে কংগ্রেসে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতেও অনাগ্রহী। এতে কংগ্রেসের সদস্যদের মধ্যে অসন্তোষ ও উদ্বেগ তৈরি হয়েছে।
মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ অনুমান করেছে যে, এই যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের মোট ব্যয় প্রায় ৪০ বিলিয়ন তথা চার হাজার কোটি ডলার। এর মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ ২ দশমিক ২ বিলিয়ন থেকে ৫ দশমিক ১ বিলিয়ন ডলার তথা ২৫০ কোটি ডলার থেকে ৫১০ কোটি ডলার বলে ধারণা করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুদ্ধজাহাজ থেকে ঝাঁপ দিতে চাইছে মার্কিন নাবিকরা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘প্রতিবেশীদের ওপর আক্রমণের জন্য ইরাকের মাটি ব্যবহার নয়’
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ট্রুথ সোশ্যালের তথ্য বিক্রি, ড্রাম্পের বিরুদ্ধে মামলা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীন, জাপান ও দ. কোরিয়ায় তীব্র দাবদাহ অব্যাহত
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের হামলায় জঞ্জালের ভাগাড়ে পরিণত দখলদারদের ট্যাংক
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদার ইহুদি বসতি স্থাপনকারীদের সঙ্গে ইসরায়েলি সন্ত্রাসী সেনাদের সংঘাত
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় পানির পাইপলাইন ধ্বংস করছে দখলদারগুলো
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদন্ড
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানি হামলার আশঙ্কায় এয়ার ফোর্স ওয়ান নয়, ক্যাটারিং ট্রাকে করে গোপনে পালায় সন্ত্রাসী ড্রাম্প
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত দুই শতাধিক, নিখোঁজ বহু
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












