বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য বিনিয়োগ: প্রধানমন্ত্রী
, ২৯ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
অর্থনৈতিক চাকা বেগবান রাখতে হলে বিনিয়োগ প্রয়োজন। এ জন্য বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ে তোলার কাজ হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
তিনি জানান, এ লক্ষ্যেই বাজেটে উন্নয়ন ব্যয় ৫০ শতাংশের বেশি বৃদ্ধি করে ৩ লাখ ১৬ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের অধিবেশনে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা জানান।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রী বলেন, এই বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থানের চাকাকে সচল করা এবং শুধু সচল নয়, আরও বেগবান করা।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে আয় ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা।
আমরা যত বড় বড় কথাই বলি না কেন, দেশের বর্তমান বাস্তবতা হলো আমাদের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে।
তারেক রহমান বলেন, অর্থনৈতিক চাকা বেগবান রাখতে হলে অবশ্যই আমাদের বিনিয়োগ, বিনিয়োগ এবং বিনিয়োগ প্রয়োজন। এ জন্যই আমরা বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ার উদ্যোগ নিয়েছি। এই উদ্দেশ্যে আগামী অর্থবছরের বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ ৫০ শতাংশের বেশি বৃদ্ধি করে ৩ লাখ ১৬ হাজার কোটি টাকায় উন্নীত করেছি।
তিনি আরও বলেন, আবারও আমি মাননীয় বিরোধী দলীয় নেতার একটি কথাকে উদ্ধৃত করে বলতে চাই, আমাদের লক্ষ্য হচ্ছে জনগণের অর্থ জনগণের কল্যাণে উৎপাদনশীল খাতে ব্যয় করা। এটিই আমাদের নীতি, এটিই আমাদের লক্ষ্য।
প্রধানমন্ত্রী বলেন, সরকারি বিনিয়োগের ক্ষেত্রে কোনো প্রকল্পে কত টাকা ব্যয় হলো, সেটি শুধু বিবেচনায় নিতে চাই না। বরং একটি প্রকল্পে বিনিয়োগ হলে তা উৎপাদনে কী ভূমিকা রাখবে, জনগণের কতটা উপকারে আসবে, কী পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি করবে এবং পরিবেশের ওপর কী প্রভাব ফেলবে-এসব বিষয় বিবেচনা করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)