ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা: দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার
রাতভর পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রাশিয়া-ইউক্রেন সংঘাত। ইউক্রেনের একটি বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে মস্কো। এছাড়া ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত ২ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। অন্যদিকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক শিল্প স্থাপনায় হামলার দাবি করেছে ইউক্রেন।
, ২৯ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
দক্ষিণ ইউক্রেনের মিকোলাইভ অঞ্চলে একটি বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছে রাশিয়া, যেখানে ইউক্রেনীয় বিমানবাহিনীর দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে বলে জানায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
বলা হয়, একটি বিমান রানওয়ের পাশে ছিল আর অন্যটি বাঙ্কারের ভেতরে জ্বালানি নেয়ার সময় হামলার শিকার হয়। হামলার ভিডিও প্রকাশ করে রাশিয়া বলেছে, লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করা হয়েছে। এছাড়া, ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়ার হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন।
অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, তাদের ফ্লেমিঙ্গো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভলগোগ্রাদ অঞ্চলের টাইটান-বারিকাদি শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়। স্থাপনাটিতে রাশিয়া কামান ব্যবস্থা ও ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহৃত বিশেষ সামরিক সরঞ্জাম তৈরি করে বলে দাবি করেন তিনি।
এছাড়া, রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আবারও দূরপাল্লার ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। রাশিয়ার যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করতেই জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে জানায় কিয়েভ।
ইউক্রেনের দীর্ঘপাল্লার ড্রোন হামলা বাড়তে থাকায় নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির কংগ্রেসে তিনি বলেন, দেশের নিরাপত্তা, নাগরিকদের সুরক্ষা এবং রাশিয়ার সীমান্তের অখণ্ডতা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।
একইসঙ্গে রুশ ভূখণ্ড ও অবকাঠামোর ওপর হামলাসহ সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় রাশিয়া সফল হবে বলেও আশাবাদ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হুক ছিঁড়ে দুই ভাগ হয়ে গেলো ট্রেন, ৩ ঘণ্টা পর সিলেটের রেললাইন সচল
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঢাকায় আজ ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ -অংশ নেবেন শতাধিক দেশের প্রতিনিধি
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এনসিটির পর এবার সিসিটিও বিদেশি অপারেটরদের হাতে -দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিএনজিকে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৭
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিমের কেজি ২০০, ব্রয়লার মুরগি ১৮০ টাকা
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় পরিকল্পিত নগরায়নের বিকল্প নেই’
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডেঙ্গুতে নয় মাসে ২৫০ জনের মৃত্যু
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাঙামাটির পানিবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বাড়াতে ৮৭০ কোটি টাকার প্রকল্প
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘সরকারের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী জনগণের সেবক’
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাঠ্যবই থেকে বাদ যাচ্ছে ‘আম্মা’, ‘পানি’
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অক্টোবর-ডিসেম্বরে ব্যাংক থেকে ৩০ হাজার কোটি টাকা ধার নেবে সরকার
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রকাশ্যে পূজা বন্ধ, বোয়িং-এয়ারবাস কেনাসহ বিভিন্ন খাতে অপচয় বন্ধ এবং দেশবিরোধী সকল চুক্তি বাতিলের দাবীতে প্রতিবাদী সম্মেলন
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)