ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
, ২৯ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
খবরে বলা হয়েছে, আগামী মঙ্গলবার (৩০ জুন) কাতারের রাজধানী দোহায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে নতুন করে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় থাকবে বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিরাপত্তা ও সেখানে চলমান বিরোধের সমাধান।
গত ১৭ জুন যুদ্ধবিরতির লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের নেতারা একটি সমঝোতায় পৌঁছান। সেই সমঝোতার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়।
এর আগে গত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া সংঘাতের অবসানেরও আশা দেখা দিয়েছিল।
পরবর্তীতে সুইজারল্যান্ডে ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর লক্ষ্য নিয়ে আলোচনা শুরু হয়।
আলোচনার মাঝেই উভয় দেশ আবারও পরস্পরের বিরুদ্ধে হামলা চালানোয় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এতে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়েও উদ্বেগ সৃষ্টি হয়।
সমঝোতার আওতায় হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। অন্যদিকে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ প্রত্যাহারের বিষয়ে সম্মতি জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যম এক্সিওসকে বলেন, সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ রাখার বিষয়ে উভয় পক্ষ সিদ্ধান্ত নিয়েছে।
একই সংবাদমাধ্যমকে আরেক কর্মকর্তা জানান, আপাতত দুই দেশ সংঘাত এড়িয়ে চলবে এবং বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে আলোচনা অব্যাহত থাকবে।
এক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন প্রশাসনের দুই কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র নিশ্চিত করেছে যে, মঙ্গলবার কাতারে আবারও মুখোমুখি বৈঠকে বসবে দুই পক্ষ।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, বর্তমানে দুই দেশ নতুন করে সংঘাতে জড়াবে না। বরং পরবর্তী আলোচনা এগিয়ে নিতে মঙ্গলবার দোহায় বৈঠক করতে সম্মত হয়েছে।
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করেন। শনিবার (২৮ জুন) তিনি বলেন, ইরান নতুন করে হামলা চালালে যুক্তরাষ্ট্র প্রয়োজন হলে আবারও সামরিক ব্যবস্থা নেবে। এমন পরিস্থিতি তৈরি হলে ইরানের অস্তিত্বই হুমকির মুখে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: এএফপি
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য বিনিয়োগ: প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)