শিক্ষা খাতের অনিয়ম-দুর্নীতির কড়া সমালোচনা সংসদে
নিজস্ব প্রতিবেদক:
দেশের শিক্ষা খাতের ভয়াবহ অনিয়ম-দুর্নীতি নিয়ে জাতীয় সংসদে কড়া সমালোচনা করেছেন সংসদ সদস্যরা। তারা বলেছেন, এই খাতে অনিয়ম এতটাই ভয়াবহ যে ভাষায় প্রকাশ করার মতো নয়। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) জাতীয় সংসদের অধিবেশনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় এসব সমালোচনা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবির ওপর ছয়জন সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দেন। এর মধ্যে জাতীয় পার্টির মুজিবুল হক অনুপস্থিত ছিলেন। বাকি পাঁচজন বক্তব্য দেন। স্বতন্ত্র সংসদ সদস্য (নাটোর-১) আবুল কালাম বলেন, সব ক্ষেত্রেই দুর্নীতি। শিক্ষায় ব্যাপক দুর্নীতি, এটা ভাষায় প্রকাশ করা যায় না। টাকা দেওয়া ছাড়া কোনো শিক্ষক অবসরভাতা পাচ্ছেন না। টাকা ছাড়া কিছুই হয় না।
অবশ্য শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সংসদ সদস্যদের অন্যান্য অভিযোগের জবাব দিলেও দুর্নীতির অভিযোগের বিষয়ে কিছু বলেননি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।