পোশাকশিল্পে অস্থিরতায় শিল্পমালিকরাও জড়িত -স্বরাষ্ট্রমন্ত্রী
, ২২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৩ নভেম্বর, ২০২৬ খ্রি:, ১৮ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের তৈরি পোশাকশিল্পে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ ও সহিংসতার পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।
তিনি বলেছেন, শ্রমিকদের ব্যবহার করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বিগত সরকারের সমর্থক একটি মহল। এ কর্মকা-ে কিছু শিল্পমালিকও জড়িত রয়েছেন, যাদের কেউ কেউ বিগত সরকারের আমলে মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা সংসদ সদস্য ছিলেন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত কয়েক দিন ধরে পতিত স্বৈরাচারী শক্তির সমর্থক কিছু পক্ষ নিরীহ শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। সড়ক ও মহাসড়ক অবরোধ, অগ্নিসংযোগ এবং সহিংসতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে। এসব কর্মকা-ে যারা ইন্ধন দিচ্ছেন, তাদের চিহ্নিত করা হয়েছে।
তিনি বলেন, দুঃখজনক হলো, কিছু শিল্পমালিকও এর সঙ্গে জড়িত আছেন। আবার কিছু ব্যক্তি শ্রমিক সংগঠনের ব্যানার ব্যবহার করে এমন কর্মকা- করছেন, যা কোনোভাবেই শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করে না।
পোশাকশিল্পে চলমান অস্থিরতার পেছনে যেসব শিল্পমালিকের ভূমিকা রয়েছে, তাদের চিহ্নিত করতে বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের কাছে তালিকা চেয়েছে সরকার। বিশেষ করে উদ্দেশ্যমূলকভাবে কারখানা বন্ধ করা মালিকদের নাম দিতে বলা হয়েছে। একই সঙ্গে শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টিতে জড়িত ব্যক্তি ও সংগঠনগুলোর পরিচয়ও জানতে চাওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু শিল্পমালিকের রাজনৈতিক পরিচয় রয়েছে। তাদের কেউ সংসদ সদস্য, কেউ মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী ছিলেন।
তাদের কেউ কেউ এসব ঘটনার পেছনে কাজ করছেন বলে সরকারের কাছে তথ্য রয়েছে। এসব তথ্যের প্রমাণও পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘অগ্নিসন্ত্রাসের দায় জামাতের আমির কোনোভাবেই এড়াতে পারেন না’
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থী সংকটে পড়বে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় -উচ্চশিক্ষায় ফাঁকা থাকবে সাড়ে আট লাখ আসন
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আশুলিয়ায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১৫০, ভাঙচুর-আগুন
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল ৩১ ডিসেম্বরের মধ্যে
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসরকারি খাতের সঙ্গে যৌথ ব্যবসায় টিসিবি!
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান -মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শ্রমিকদের বাড়তি সুবিধা দেয়া কারখানায়ও ভাঙচুর -অসহায় বোধ করছেন মালিকরা
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকানপাট-মার্কেট খোলার রাখার সময় বৃদ্ধির দাবি
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উৎপাদন বন্ধ ৫২৯ কারখানায়, ক্ষতির আশঙ্কায় রপ্তানিকারকরা
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকা থেকে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজের ভাড়া বেশি কেন, কারণ জানতে চায় সংসদীয় কমিটি
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
একই সড়ক দুইবার উদ্বোধন, মুখোমুখি বর্তমান ও সাবেক এমপি
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফতেহপুরে বাসার টয়লেটে মিলল কসাইয়ের মরদেহ
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












