পোশাক শিল্পাঞ্চলগুলোয় তান্ডব:
উৎপাদন বন্ধ ৫২৯ কারখানায়, ক্ষতির আশঙ্কায় রপ্তানিকারকরা
, ২২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৩ নভেম্বর, ২০২৬ খ্রি:, ১৮ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা করার দাবিতে ছড়িয়ে পড়া এই অসন্তোষ ও সহিংসতার মুখে সাভার, গাজীপুর, আশুলিয়া এবং রাজধানীর মিরপুরের অন্তত ৫শ’টিরও বেশি তৈরি পোশাক কারখানায় উৎপাদন সম্পূর্ণ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন মালিকরা। এতে আন্তর্জাতিক ক্রেতা ও বিদেশি ব্র্যান্ডগুলোর ক্রয়াদেশ হারানোর তীব্র আশঙ্কা করছেন তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার একটি নতুন মজুরি বোর্ড গঠন করলেও, তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ কঠোর বার্তা দিয়ে জানিয়েছেন, আজও শ্রমিকরা কাজে না ফিরলে কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হতে পারে।
গত কয়েক দিন ধরে উত্তরা ও মিরপুরের পোশাক শ্রমিকরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে ছোট পরিসরে বিক্ষোভ করে আসছিলেন। তবে সেই অসন্তোষ শনিবার আশুলিয়া, সাভারের অন্যান্য এলাকা, গাজীপুর এবং মিরপুরে দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা হামলা, ভাঙচুর ও সহিংসতায় রূপ নেয়।
ঢাকার মিরপুরসহ বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এমনকী পুলিশের যানবাহনে অগ্নিসংযোগ, কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় শ্রমিক ও পুলিশ আহত হওয়ার খবরও পাওয়া গেছে।
কারখানা মালিকদের দেওয়া তথ্যানুযায়ী, অন্তত ২০টি মাঝারি ও বড় কারখানাÑযেগুলো সাধারণত উন্নত কর্মপরিবেশ এবং শ্রমিকদের আরও সুযোগ-সুবিধা দেওয়ার জন্য পরিচিতÑসেগুলোও বিক্ষুব্ধ শ্রমিকদের হামলা ও ভাঙচুরের শিকার হয়েছে।
আগস্ট-সেপ্টেম্বরের তুলনামূলক কম চাপের বা লিন পিরিয়ডের পর, আন্তর্জাতিক বায়াররা যখন আগামী গ্রীষ্মকালীন মৌসুমের জন্য ক্রয়াদেশের প্রস্তুতি, প্রাথমিক আলোচনা কিংবা কার্যাদেশ দেবেন- ঠিক তখনই ছড়িয়েছে এই অস্থিরতা।
এমতাবস্থায় কারখানা মালিকদের মূল আশঙ্কা হচ্ছে, এই মুহুর্তে এধরনের শ্রম অসন্তোষ বিদেশি ক্রেতাদের আস্থায় ধস নামাবে। সম্ভাব্য ক্রয়াদেশগুলোও প্রতিযোগী দেশগুলোতে ডাইভার্ট হয়ে চলে যাবে। বিশেষত যখন বিদেশি ক্রেতাদের একটি প্রতিনিধিদল সরেজমিনে কারখানা পরিদর্শনের জন্য বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন।
বিজিএমইএ-র সূত্র অনুযায়ী, গত রোববার দেশের অন্তত ৫২৯টি পোশাক কারখানায় শ্রমিকরা উৎপাদন কাজ শুরু না করেই কারখানা থেকে বেরিয়ে যান। ফলে মালিকপক্ষ সেদিনের মতো উৎপাদনকাজ বন্ধ রাখতে বাধ্য হয়। এসব কারখানায় ১০ লাখেরও বেশি শ্রমিক কর্মরত রয়েছেন।
ক্রমবর্ধমান এই অস্থিরতা, যার মধ্যে কারখানায় ভাঙচুর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার মতো সহিংসতা ঘটনাও রয়েছে, এতে কারখানা মালিক, সরকারি কর্মকর্তা এবং শ্রমিক নেতাÑসব পক্ষই মারাত্মক বিস্মিত ও উদ্বেগ প্রকাশ করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘অগ্নিসন্ত্রাসের দায় জামাতের আমির কোনোভাবেই এড়াতে পারেন না’
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থী সংকটে পড়বে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় -উচ্চশিক্ষায় ফাঁকা থাকবে সাড়ে আট লাখ আসন
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আশুলিয়ায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১৫০, ভাঙচুর-আগুন
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল ৩১ ডিসেম্বরের মধ্যে
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসরকারি খাতের সঙ্গে যৌথ ব্যবসায় টিসিবি!
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান -মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পোশাকশিল্পে অস্থিরতায় শিল্পমালিকরাও জড়িত -স্বরাষ্ট্রমন্ত্রী
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শ্রমিকদের বাড়তি সুবিধা দেয়া কারখানায়ও ভাঙচুর -অসহায় বোধ করছেন মালিকরা
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকানপাট-মার্কেট খোলার রাখার সময় বৃদ্ধির দাবি
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকা থেকে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজের ভাড়া বেশি কেন, কারণ জানতে চায় সংসদীয় কমিটি
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
একই সড়ক দুইবার উদ্বোধন, মুখোমুখি বর্তমান ও সাবেক এমপি
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফতেহপুরে বাসার টয়লেটে মিলল কসাইয়ের মরদেহ
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












