শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি ছাত্রদল সভাপতির
নিজস্ব প্রতিবেদক:
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আইন করে ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেছেন, ‘ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনও হলগুলোতে অবস্থান করছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, প্রতিটি হলে ১০ থেকে ১৫ জন ছাত্রলীগের কর্মী রয়েছে। ’
গত সোমবার সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদলের কাউন্সিল ও সম্মেলন উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি জানান।
ছাত্রদল সভাপতি বলেন, একাত্তরের মানবতাবিরোধী রাজনীতিতে বিশ্বাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্রসমাজের নৈতিক দায়িত্ব। অতীতে ছাত্ররাজনীতির কার্যক্রম, বিশেষ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকা- নিয়ে সাধারণ শিক্ষার্থীরা এখনো আতঙ্কিত। তারা এখনো ট্রমার মধ্যে রয়েছে। তাই অনেক সাধারণ শিক্ষার্থীর মধ্যে ছাত্ররাজনীতি নিয়ে একধরনের অনীহা আছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।