শিক্ষকদের দাবি পূরণে দরকার আড়াই হাজার কোটি টাকা, দাবিকে যৌক্তিক বললেন শিক্ষাবিদরা
, ২৪ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৭ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০১ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধিসহ তিন দফা দাবিতে গত রোববার থেকে আন্দোলন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে অনড় অবস্থানে তারা। এদিকে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে গত সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিও পালন করছেন শিক্ষক-কর্মচারীরা।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গত ৪ সেপ্টেম্বর শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে দিতে কত টাকা প্রয়োজন সে সংক্রান্ত তথ্য বিবরণী শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। মাউশি ৫ শতাংশ, ১০ শতাংশ, ১৫ শতাংশ এবং ২০ শতাংশ হারে ভাতার জন্য বাড়তি কত টাকা লাগবে তা বিস্তারিত জানিয়েছে।
শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া দিতে বছরে লাগবে ২,৩৫১ কোটি ৯৫ লাখ টাকা। এতে প্রতিমাসে মন্ত্রণালয়কে গুনতে হবে ১৯৬ কোটি টাকা। ১৫ শতাংশ হারে এক বছরে বাড়ি ভাড়া দিতে ১,৭২৭ কোটি ৬৭ লাখ টাকা লাগবে। সে হিসেবে প্রতি মাসে ১৪৩ কোটি ৯৭ লাখ টাকা প্রয়োজন।
১০ শতাংশ হারে এক বছরে বাড়ি ভাড়া দিতে ১,২৬৪ কোটি ২৩ লাখ টাকা লাগবে। সে হিসেবে প্রতি মাসে ১০৫ কোটি ৩৫ লাখ টাকা দিতে হবে। ৫ শতাংশ হারে এক বছরে বাড়ি ভাড়া দিতে ৯৭৫ কোটি ৬০ লাখ টাকা লাগবে। এর ফলে প্রতিমাসে ৮১ কোটি ৩০ লাখ টাকা খরচ হবে।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া শতকরা হারে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য মূল বেতনের শতকরা ২০ শতাংশ (নূন্যতম ৩ হাজার) এবং শতকরা ১৫ শতাংশ (নূন্যতম ২ হাজার), ১০ শতাংশ (নূন্যতম ২ হাজার) ও ৫ শতাংশ (নূন্যতম ২ হাজার) হারে বাড়ি ভাড়ার মাসিক ও বাৎসরিক খরচও টেবিল আকারে দেখানো হয়েছে।
শিক্ষাবিদদের মতে, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের আর্থিক মর্যাদা গুরুত্বপূর্ণ। ফলে শিক্ষকদের আর্থিক স্বচ্ছলতার জন্য বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ খুবই ন্যায্য ও যৌক্তিক। তারা বলেন, সরকার এ বছর প্রায় এক লাখ কোটি টাকা শিক্ষার জন্য বাজেট বরাদ্দ করেছে। প্রতি বছর অন্তত ২০ শতাংশ বাজেট ফেরত যায়। সুতরাং শিক্ষা বাজেট সমন্বয় করে শিক্ষকদের দাবি পূরণ করা অসম্ভব নয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক ড. আব্দুস সালাম বলেন, এশিয়ার সবচেয়ে কম বেতনের শিক্ষক বাংলাদেশে। শিক্ষকরা যে বেতন পান, তাতে দৈনন্দিন ব্যয়ভার বহন করা মুশকিল। আর্থিক সংকটে থাকলে শিক্ষকদের পাঠদান ঠিকমতো হয় না। ফলে শিক্ষকদের আন্দোলন এবং দাবি দুটোই যৌক্তিক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্কুল ফিডিংয়ে অনিয়ম, শিশুখাদ্য ভাগাভাগির অভিযোগ, তদন্তে কমিটি গঠন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুক্রবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাকৃবির ৬৩ শতাংশের বেশি শিক্ষার্থী সকালের নাশতা করে না : জরিপ
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাজ্যে শিশুকে বাঁচাতে গিয়ে সাগরে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চাকরি ফেরত পেয়েছেন ‘টিপকাণ্ডে’ চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল নাজমুল
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আল-আকসায় ঢুকে ২ হাজার ইসরায়েলির তাণ্ডব
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডলারের বাজারে ফের অস্থিরতা
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মৌসুমি বায়ু সক্রিয়, কয়েকদিন বৃষ্টিপাতের পূর্বাভাস
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সিলেটে স্থিতিশীলতা, চট্টগ্রাম ও উত্তরাঞ্চলের কয়েক জেলায় নতুন ঝুঁকি
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিপকাণ্ডের ৪ বছর পর চাকরি ফিরে পেলেন চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












