খাবারের সঙ্গে বিষ খাচ্ছে মানুষ:
কীটনাশকের মাত্রাতিরিক্ত ব্যবহারে কমছে জমির উর্বরতা, খাদ্যের পুষ্টিমান
, ১৭ অক্টোবর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
উৎপাদন বাড়ানোর পাশাপাশি ফসলকে রোগ ও পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে মাত্রাতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন কৃষক। অনিয়ন্ত্রিত কীটনাশকের ব্যবহার একদিকে মাটির উর্বরতা নষ্ট করছে, অন্যদিকে পানির উৎস দূষিত করছে। সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে মানুষের স্বাস্থ্যে। দীর্ঘ মেয়াদে এসব রাসায়নিক-মিশ্রিত খাদ্যের মাধ্যমে শরীরে ক্যানসার, কিডনি ও লিভারের নানা রোগ তৈরি হচ্ছে। এমনকি প্রজনন জটিলতাও দেখা দিচ্ছে।
কৃষি বিশেষজ্ঞরা বলেছেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ কৃষিপণ্য প্রতিযোগিতায় যে টিকতে পারছে না, তার বড় কারণ নিরাপদ খাদ্যমান বজায় রাখতে না পারার ব্যর্থতা। সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা উত্তম কৃষিচর্চা নীতি প্রণয়নের মাধ্যমে জৈব সার ও বায়োপেস্টিসাইড ব্যবহারের দিকে জোর দিলেও বাস্তব প্রয়োগে এখনো বড় সীমাবদ্ধতা রয়েছে। ফলে কৃষিনির্ভর বাংলাদেশে নিরাপদ খাদ্য উৎপাদন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আবুল হাসনাত বলেন, অতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের ফলে মানবদেহের ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহারের ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপাদন হয়, যা পরিবেশের ক্ষতি করে। আবার অ্যামোনিয়া বেশি ব্যবহারের ফলে পানির মধ্যে অক্সিজেন কমে যায়। এতে পানিতে মাছ থাকতে পারে না। তিনি বলেন, অতিরিক্ত কীটনাশকের ব্যবহারের ফলে মানবদেহে মারাত্মক সব রোগ হতে পারে। ক্যানসার, কিডনি বিকল ও ফুসফুসের নানা ধরনের জটিল রোগ হতে পারে। এছাড়া, নারীদের প্রজনন-সমস্যাও দেখা দিতে পারে।
দেশে কীটনাশকের ব্যবহার ক্রমেই বাড়ছে। ২০২৩ সালে কীটনাশকের ব্যবহার প্রায় ৪০ হাজার মেট্রিক টনে পৌঁছেছে, যা ১৯৭২ সালে ছিল মাত্র ৪ হাজার টন। অর্থাৎ ১৯৭২ সালের তুলনায় এটি ১০ গুণ বৃদ্ধি পেয়েছে। কীটনাশক মূলত ধান, শাকসবজি ও ফল চাষে বেশি ব্যবহৃত হচ্ছে। বর্তমানে দেশে কীটনাশকের বাজার ৫ হাজার কোটি টাকার বেশি, যা এ খাতের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার একটি বড় প্রমাণ।
আন্তর্জাতিক সংস্থা সেন্টার অব এগ্রিকালচার অ্যান্ড বায়োসাইন্স ইন্টারন্যাশনাল (কাবি) সম্প্রতি রাজধানীতে কৃষি গবেষণা কাউন্সিলে এক সেমিনারে তাদের গবেষণালব্ধ তথ্য তুলে ধরে জানায়, দেশের প্রায় ২৭ শতাংশ কৃষক কীটনাশকজনিত অসুস্থতায় ভুগছেন। যেমন চোখ জ্বালা, ত্বকে ফোসকা, শ্বাসকষ্ট, মাথা ঘোরা থেকে শুরু করে দীর্ঘ মেয়াদে ক্যানসার, জন্মগত ত্রুটি, প্রজননজনিত সমস্যা ও স্নায়বিক জটিলতা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্ভ্রমহরণের পর কিশোরীকে সেপটিক ট্যাংকে ফেলে দিলো প্রতিবেশী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে তীব্র লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমরূপালীর মণ ৩৫’শ টাকা, বেড়েছে ফজলি-বারি আমের দামও
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ কী পাবে, তার ওপর ঠিক হবে প্রত্যেক দেশের সঙ্গে সম্পর্ক -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিয়ানমারে উত্তেজনা বৃদ্ধি, ফের রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩০ শতাংশের কম বাস্তবায়ন হওয়া প্রকল্প বাতিল হচ্ছে
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সীমান্তে বিএসএফের লাইট বন্ধ, পুশইন সন্দেহে পাহারায় বিজিবি-গ্রামবাসী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডেঙ্গু রোগীর তথ্যে গরমিল, দিশেহারা সিটি করপোরেশন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আঙুলের ছাপ চুরি করে সচল হাজারো সিম
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তার ন্যায্য হিস্যা মেলেনি, দ্রুত বাস্তবায়ন হবে মহাপরিকল্পনা -ত্রাণমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












