শস্য রপ্তানি চুক্তি পুনর্বহালে রাশিয়া যাচ্ছেন এরদোয়ান
, ১৩ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০১ রবি’ ১৩৯১ শামসী সন , ৩০ আগস্ট, ২০২৩ খ্রি:, ১৬ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
ইউক্রেনের শস্য রপ্তানির চুক্তি পুনর্বহালের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে শিগগিরই রাশিয়া যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। গত সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির একজন মুখপাত্র।
এ কে পার্টির মুখপাত্র ওমর কেলিক সাংবাদিকদের বলেন, এরদোয়ান শিগগিরই রাশিয়ার কৃষ্ণ সাগরের রিসোর্ট সোচি পরিদর্শন করবেন। এই সফরের পর শস্য চুক্তি সংক্রান্ত বিষয়ের উন্নতি হতে পারে এবং তা নতুন পর্যায়ে পৌঁছাতে পারে।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, জি-টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে ভারতে যাওয়ার আগে ৮ সেপ্টেম্বর রুশ নেতার সঙ্গে দেখা করতে পারেন এরদোয়ান। ২ নেতার আলোচনা হতে যাচ্ছে জানালেও, সময় ও বৈঠকের স্থান নিয়ে কিছু জানায়নি ক্রেমলিন।
জাতিসংঘ ও তুরস্কের উদ্যোগে গেলো বছরের শেষে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানি চুক্তি হয়। সে অনুসারে, তুরস্কের নজরদারিতে ইউক্রেন থেকে পণ্য রপ্তানি শুরু হয়। কিন্তু গত মাসে রাশিয়া ওই চুক্তি প্রত্যাহার করে। এতে আবারও ইউক্রেন থেকে শস্য রপ্তানি বন্ধ হয়ে যায়।
ইউক্রেন থেকে খাদ্যপণ্য আসা বন্ধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তার প্রভাব পড়ে বিশ্ববাজারে। লাফিয়ে লাফিয়ে সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে যায় নিত্যপণ্যের দাম। সারা বিশ্বে দেখা দেয় তীব্র খাদ্য সংকট।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)