শরীয়তবিরোধী কাজের বিরুদ্ধে হাতে না পারলেও মুখে বাধা দিতেই হবে; এটা ফরজে আইন
আল ইহসান ডেস্ক:
প্রতি দিনের ন্যায় পবিত্র সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানে বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা মহান মুর্শিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কুল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নছীহত মুবারক পেশ করেন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, মানুষের চক্ষু যদি ঠিক থাকে তাহলে সবকিছু স্পষ্টভাবে দেখা যায়। একইভাবে অন্তর যদি ঠিক হয়ে যায়, ইছলাহপ্রাপ্ত হয় তখন দ্বীনি বিষয়গুলো হাক্বিকীভাবে অনুধাবন করা যায়। এখন মুসলমানদের যে মুসলমান থাকা উচিত ছিলো সে বিষয়ে কোন ফিকিরই মুসলমানরা করে না। দ্বীন ইসলামের উপর যে ইস্তেকামত থাকতে হবে সে বিষয়ে তাদের কোন ফিকির নাই। হযরত ছাহাবায়ে কিরাম রদিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা ইস্তেকামত থাকার কারণেই গায়েবী মদদ লাভ করেছেন। ছিরত ছুরতে অর্ধেক মুসলমান অর্ধেক ইহুদী এখন। অথচ পুরা মুসলমান না হলে গায়েবী মদদ আসবে কিভাবে। এজন্য হযরত ছাহাবায়ে কিরাম রদিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের হতে সবার নছীহত হাসিল করা উচিত। উনারা কিভাবে কামিয়াবী হাসিল করেছেন সেগুলো সবার জানা উচিত।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, নুরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্পর্কে মুসলমানরা কিছুই জানে না। উনার সাওয়ানেহ উমরী মুবারক জানে না। উনার সুন্নত মুবারক আমল করেনা। এভাবেই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উনার নিসবত মুবারক থেকে মুসলমান দূরে সরে পড়েছে। মুসলমানের অজ্ঞতা মুর্খতা এত বেশী যার কারণে তারা বিভ্রান্ত হয়েছে। জাহিরী বাতিনী উভয় দিক হতে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে নিসবত সম্পর্ক স্থাপন করতে হবে।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, কাফের মুশরিকরা মুসলমানদের চরম শত্রু। মহান আল্লাহ পাক তিনি কালামুল্লাহ শরীফে এই বিষয়টি পরিস্কারভাবে জানিয়ে দেয়ার পরও কাফির মুশরিকদের সাথে মুহব্বত থাকে কিভাবে। এদের প্রতি মুসলমানদের অন্তরে কঠিন ঘৃণাবোধ পয়দা করতে হবে। আসলে মুসলমানরা ইতিহাসও জানে না। কাফির মুশরিকরা যে কত জুলুম করছে তার ইতিহাস মুসলমান জানে না। কাফির মুশরিকরা সেই মক্কা শরীফে জুলুম করেছে, পবিত্র মদীনা শরীফেও তারা জুলুম করেছে। এখনো পর্যন্ত তারা মুসলমানদের বিরুদ্ধে তাদের জুলুম চক্রান্ত বজায় রেখেছে। কাফের মুশরিকদের চক্রান্ত হতে বাঁচতে হলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুহব্বত মুবারক প্রবেশ করাটাই হবে মুসলমানদের জন্য প্রথম ফরজে আইন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, কাফের মুশরিকদের তাবেদার শাসকরা মক্কা শরীফ ও মদীনা শরীফে শত সহস্র সিসিটিভি বসিয়েছে নিরাপত্তা দেয়ার নামে। অথচ এখানের নিরাপত্তা স্বয়ং আল্লাহ পাক তিনি দেন। তাদের দেখাদেখি আমাদের দেশেরও মসজিদগুলোতেও সিসিটিভি বসিয়েছে। এর মাধ্যমে মানুষের নামাজ কালাম ইবাদত বন্দেগী নষ্ট করাই হচ্ছে তাদের উদ্দেশ্য। এসব শরীয়তবিরোধী কাজের বিরুদ্ধে হাতে না হলেও মুখে বাধা দিতেই হবে, এটা ফরজে আইন। কারণ পবিত্র কুরআন শরীফ, সুন্নাহ শরীফ ইজমা কিয়াস তথা ইসলামী শরীয়তের উপরে কোন কথা বলার কোন সুযোগ কারো নাই। দ্বীন ইসলাম পরিপূর্ণ করে দেয়া হয়েছে। এখানে আগে পিছে, উপরে নীচে উঠার কোন সুযোগ নাই। ওহীর দরজা বন্ধ হয়ে গেছে নতুন করে কোন হালাল হারাম হবে না আবার কোন হারামও হালাল হবে না। ১৪শ’ বছর ধরে ছবি ভিডিও করা ছাড়া দ্বীন ইসলাম উনার প্রচার-প্রসার হলে এখন কেন ছবি ভিডিও লাগবে। সবাইকে শরীয়তবিরোধী এসব কার্যকলাপের বিরুদ্ধে বেশী বেশী বলাবলি লেখালেখি করার জন্য নির্দেশনা মুবারক দান করে তিনি আজিমুশ্বান নছীহত মুবারক সমাপ্ত করেন।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।