কমছে বিদেশি বিনিয়োগ, নীতিনির্ধারকদের সতর্ক হওয়া উচিত
, ২৮ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩২ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৯ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৫ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) ব্যাপকহারে কমেছে। সাম্প্রতিক বছরগুলোয় এর পরিমাণ জিডিপির মাত্র ০.৫ শতাংশে আটকে আছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে- ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে দক্ষিণ এশিয়ার দেশটি বছরে ৭১ শতাংশ কম বিদেশি বিনিয়োগ পেয়েছে। আগের বছরের একই সময়ের ৩৬০.৫ মিলিয়ন ডলারের তুলনায় অনেক কম।
আরও উদ্বেগের বিষয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সাম্প্রতিক 'এফডিআই হিটম্যাপ' শীর্ষক প্রতিবেদনে জানানো হয়- দেশীয় শিল্পের জন্য কাঠামোগত বিনিয়োগে উৎসাহ দিতে প্রচারণার ঘাটতি আছে।
তবে পণ্যের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, অস্থিতিশীল মুদ্রাবাজার ও ডলারের অভাবসহ অর্থনৈতিক সমস্যাগুলো বিদেশিদের বিনিয়োগকে আরও কঠিন করে তুলছে। নীতিগত অসঙ্গতি আরেকটি বড় বাধা।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ বলেন, বাংলাদেশ মৌলিক অর্থনৈতিক ইস্যুতে জর্জরিত। ফলে বিনিয়োগের সিদ্ধান্ত বাধাগ্রস্ত হয়েছে।
তার মতে, বিদেশি বিনিয়োগ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য অপরিহার্য।
গত ১৫ বছরে ঘুষের বাইরেও দুর্নীতি ব্যাপকহারে বেড়েছে। নীতি প্রণয়নে কারসাজি ও দুর্নীতির এই বাড়বাড়ন্ত বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করেছে।
বিশেষজ্ঞরা বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড ও মন্ত্রণালয়গুলোর মতো নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাবের কারণে কাঠামোগত অদক্ষতা, বাহ্যিক ধাক্কা ও নীতিগত ফাঁক-ফোকরগুলোর মতো গভীর সমস্যাগুলোর দিকেও আঙুল তুলেছেন।
ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) সাবেক সভাপতি রূপালী চৌধুরীর মতে, নীতিগত অসঙ্গতি ও আমলাতান্ত্রিক জটিলতা বিনিয়োগের ঝুঁকি বাড়িয়ে তুলেছে। তাদের আস্থা ফিরে পেতে সরকারকে প্রাতিষ্ঠানিক নীতিমালার মধ্যে সমন্বয় নিশ্চিত করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজীপুরে আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমদানিনির্ভরতা কমাতে শুল্ক সুরক্ষা চায় বিটিএমইএ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উচ্চ শিক্ষায় বাংলাদেশীদের বিদেশে পাঠানো অর্থের পরিমাণ তিন গুণের বেশি বেড়েছে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের সভা অনুষ্ঠিত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
১৬ দিনে ৪ দফা ‘পুশ-ইন’ চেষ্টা: ৬৪ জনকে ফেরত পাঠাল বিজিবি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশের নতুন ইউনিট ‘স্পেশাল সিকিউরিটি’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সংসদে মিনিটে খরচ পৌনে ৩ লাখ অথচ বিরোধীদল পর্দা-ওয়াশিংমেশিন-মাইক্রোওয়েভের আলোচনা করে’
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ বিভাগে ৩ দিন ভারী বৃষ্টির শঙ্কা
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় পানির সঙ্গে বাড়ছে বিপদ, রংপুর অঞ্চলে বন্যার আভাস
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইটিএফসি থেকে ২.৮ বিলিয়ন ডলারের ঋণ চায় বাংলাদেশ
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)