দেশের সার্বভৌমত্বের প্রশ্নে স্টুডেন্টস ফর সভারেন্টির ভূমিকাকে সালাম জানাই
'আদিবাসী' স্বীকৃতি আদায়ে রাষ্ট্র বিরোধী পরিকল্পনা এবং 'স্টুডেন্টস ফর সভারেন্টি'র বিচ্ছিন্নতাবাদ বিরোধী বয়ানের মূল্যায়ন' শীর্ষক জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে 'সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ' ব্যানারে আয়োজিত এক আলোচনা সভায় গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এসব দাবি তুলে ধরা হয়।
আলোচনা সভায় দেশের বুদ্ধিজীবী, সাবেক বিচারক, রাষ্ট্রদূত, আর্মি অফিসার, সচিব ও আইনজীবীসহ নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, সম্প্রতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পরিমার্জন কমিটিতে নিয়োগকৃত বহিরাগত লাল সন্ত্রাস রাখাল রাহা ওরফে সাজ্জাদরা পাঠ্য বইতে রাষ্ট্রের সংবিধান ও আইন বিরোধী এবং বিচ্ছিন্নতাবাদী পরিভাষা ‘আদিবাসী’ যুক্ত গ্রাফিতি অন্তর্ভুক্ত করে। এটাকে কেন্দ্র করে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী উপজাতি, তাদের পৃষ্ঠপোষক ও দোসরদের আদিবাসী দাবীর অন্তরালে পার্বত্য চট্টগ্রামকে দেশ থেকে বিচ্ছিন্ন করার সুপ্ত পরিকল্পনা দেশবাসীর কাছে ফাঁস করে দেয় দেশ রক্ষায় নিবেদিত ছাত্রদের প্লাটফর্ম ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’। এই কারণে বিচ্ছিন্নতাবাদী উপজাতি, তাদের পৃষ্ঠপোষক ও দোসর বামপন্থী লাল সন্ত্রাসীরা একজোট হয়ে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র বিরুদ্ধে ব্যাপক প্রপাগান্ডা ও অপপ্রচারে মাঠে নেমেছে, মিথ্যা মামলা করেছে, দুজন শুভাকাঙ্খিকে জেলে আটকে রাখা হয়েছে, হয়রানী করা হচ্ছে সংগঠনটির সদস্যদের, যা অত্যন্ত দুঃখজনক এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি!
আমরা আশ্চর্য হচ্ছি যখন দেখছি- দেশ রক্ষাকারীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে জেলবন্দী করা হচ্ছে, আর বিচ্ছিন্নতাবাদীদের হামলা ও অপরাধের বিরুদ্ধে থানা পুলিশ কোনো মামলা নিচ্ছে না। এটি দেশের সার্বভৌমত্বের সাথে এক ধরণের প্রহসন বৈ অন্য কিছু নয়। আমরা এর তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই দেশের দায়িত্বশীলদের প্রতি। দ্রুত এর অবসান কল্পে নিম্নোক্ত ৩ দফা দাবী বাস্তবায়ন করতে হবে-
১. দল মতের উর্দ্ধে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ একটি দেশ প্রেমিক ছাত্র সংগঠন, যারা দেশের সার্বভৌমত্ব ও অখ-তা রক্ষায় কাজ করছে। অবিলম্বে সংগঠনটির বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা তুলে নিতে হবে এবং বন্দিদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।
২. গত ১৫ জানুয়ারি এনসিটিবি ভবনের সামনে পুলিশের ৪টি ব্যারিকেড ভেঙ্গে স্টুডেন্টস ফর সভারেন্টির উপর আগে হামলা করে বিচ্ছিন্নতাবাদী উপজাতি ও লাল সন্ত্রাসীরা, যা বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত লাইভ ভিডিওতে দৃশ্যমান। ঐদিন সহিংস ঘটনা তৈরির অন্যতম পরিকল্পনাকারী ও হোতা লাল সন্ত্রাস রাখাল রাহা, অলিক ম্রি ও আরমানুল হক গংদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। একই সাথে আদিবাসী বিষয়ে ভুল তথ্য দিয়ে দেশবাসীর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করায় এবং দেশের সার্বভৌমত্ববিরোধী কর্মে অংশ নেয়ায় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারকে নিষিদ্ধ করতে হবে।
৩. ‘আদিবাসী’ শব্দটি সংবিধান বিরোধী ও দেশবিরোধী শব্দ। যে বা যারা ‘আদিবাসী’ স্বীকৃতি চাচ্ছে ও এই দাবীর পক্ষে কাজ করছে, প্রচারণা চালাচ্ছে তারা প্রত্যেকেই বিচ্ছিন্নতাবাদী ও তাদের দোসর। রাষ্ট্রকে স্বপ্রণোদিত হয়ে এই রাষ্ট্রদ্রোহীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
উপরোক্ত ৩ দফা দাবী রাষ্ট্রকে অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। নইলে অন্তর্র্বতী সরকারের উপর যে আস্থা আছে, দেশের জনগণ সার্বভৌমত্ব ও অখ-তা রক্ষায় সেটি হারিয়ে ফেলবে। অতএব অতিদ্রুত উপরোক্ত ৩টি দাবী বাস্তবায়ন করতে হবে।
বক্তারা আরো বলেন, সভারেন্টির উপর এই হামলা-মামলা ছিল পূর্ব পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত; যেই কারণে রাখাল রাহা সভারেন্টির প্রতিনিধিদের আটকে রেখে সময় ক্ষেপণ করিয়ে উপজাতি কর্তৃক সহিংস ঘটনার সুযোগ তৈরি করে দেয়। আমরা এর বিচার চাই। দৃষ্টান্তমূলক বিচার চাই।
সমাবেশে বক্তব্য রাখেন সাবেক বিচারক আব্দুস সালাম মামুন, এ্যাডভোকেট আলম খান, সাবেক সচিব ড. জাকারিয়া, ব্যারিস্টার (মেজর অব:) সারোয়ার, কর্নেল (অব:) হাসিনুর রহমান, বিশ্ববার্তা সম্পাদক আরিফুর রহমান, লে: কর্নেল ফরিদ আকবর, ব্যারিস্টার ওমর ফারুক সহ দেশবরেণ্য রাজনীতিবিদ, সাংবাদিক, কূটনীতিক, ও নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ।
বার্তাপ্রেরক : মোস্তফা আল ইহযায, প্রধান সমন্বয়ক, সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।