শরতে শুভ্র মেঘের ভেলা ভেসে বেড়ানোর দিন এসে গেল
রংপুর সংবাদদাতা:
রংপুর ও আশপাশ এলাকায় গত কয়েকদিন ধরে বৃষ্টিপাতের পাশাপাশি প্রচন্ড গরমের সাথে সাথে আকাশে ভাসছে সাদা মেঘের ভেলা। সেই সাথে শরতে শুভ্রতা ছড়াচ্ছে কাশফুল। আগের মত কাশফুল দেখা না গেলেও ঘাঘট নদ-তিস্তানদীর তীরে এখনও প্রচুর পরিমাণে কাশফুলের দেখা মিলছে। বিশেষ করে চরাঞ্চলে মুগ্ধতা ছড়ায় এই কাশফুলে। কাশফুলের সৌন্দর্য দেখতে অনেকেই নদী পাড়ে কিংবা চরে আসছেন।
এই ঋতুতে কাশফুল, মেঘমুক্ত নীল আকাশ আর ফসলের মাঠ সবুজে সবুজে ভরে যায়। প্রতিবছর এমনটা হলেও এবার কিছুটা ব্যতিক্রম দেখা দিয়েছে। এই অঞ্চলে বন্যার রেশ রয়েছে অনেক স্থানে। এখন বৃষ্টি এবং গরম দুটোই শুরু হয়েছে। শরতকালে এমনটা হওয়ার কথা না থাকলেও এমনটাই হচ্ছে। বৃষ্টির সাথে দিনের বেলা ভ্যাপসা গরমে অধিকাংশ বাড়িতেই দেখা দিয়েছে জ্বরশর্দি কাশি। এমন জ্বরশর্দি নিয়ে অনেকেই বিব্রতকর অবস্থায় রয়েছেন। তবে এই শরতেই শীত আগমনী বার্তা দিয়ে গরমকে বিদায় জানাবে। কদিন পরেই ভোর রাতে শিশির পড়তে দেখা যাবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।